চন্দনাইশে খাল বরাদ্দ করে স্থাপনা নির্মাণে ফলে হাজার হাজার কৃষকের সর্বনাশ
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়ন পরিষদ সংলগ্ন বোর্ড খালের শেষাংশ ভরাট করে স্থাপনা নির্মাণের ফলে প্রায় ২-৩ হাজার একর বোরো ধান ব্যাহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় হতাশায় ভুগছেন স্থানীয় ৩-৪ হাজার কৃষক। এদিকে বরকল ইউনিয়ন পরিষদের জায়গা নিয়ে আদালতে মামলা থাকলেও বিরোধ নিষ্পত্তির আগেই এক প্রভাবশালী ইউনিয়ন পরিষদের নির্বাচনকে পুঁজি করে রাতদিন কাজ করে জায়গা জবর দখল করছেন বলে উপজেলা নির্বাহী অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন পরিষদের সচিব প্রদীপ চৌধুরী। এছাড়া ওই প্রভাবশালী ৮ জানুয়ারি রাতের আঁধারে বিদ্যুৎ অফিস এবং সংশ্লিষ্ট কাউকে না জানিয়ে বৈদ্যুতিক খুঁটি সরিয়ে পরিষদের জায়গায় স্থাপনা নির্মাণ করেছেন বলেও লিখিত অভিযোগ পরিষদ সচিবের। অন্যদিকে, চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কায় এখন এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নষ্ট হতে যাচ্ছে হাজার হাজার কৃষকের স্বপ্ন। জানা যায়, ১৯৬৮ সালে চাঁনখালী খালের সাথে বোর্ডঘর খালের মাধ্যমে বরকলের সুচিয়া বিল, বরকল, হারলা বিল, পশ্চিমের বিলসহ আশ-পাশের কয়েক হাজার একর ফসলি জমির চাষাবাদের জন্য ওই খালটি খনন করা হয়। ঐ সময় থেকে জোয়ারের পানি সেচ দিয়ে কৃষকরা ব্যুরো ধানের আবাদ করছিলেন এবং বর্ষাকালে এই খাল দিয়েই পানি নিষ্কাষিত হয়ে ফসল রক্ষা পেত। কৃষকরা জানান, স্থানীয় প্রভাবশালী আবদুল মাজেদের ছেলে মোঃ রাশেদ অদৃশ্য শক্তির প্রভাব দেখিয়ে সম্প্রতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন বোর্ড খালের মাথা ভরাট করে রাতারাতি পাকা স্থাপনা নির্মাণ করছেন। বোর্ড ঘর খালটি খনন করে চাঁনখালী খালের সঙ্গে সম্পৃক্ত করে, যা থেকে কৃষকরা কৃষি উন্নয়ন কর্পোরেশনের বরাদ্দকৃত পাম্প মেশিনের মাধ্যমে অদ্যাবধি চাষাবাদ করে আসছেন। এখন খালটির মাথা ভরাট করে ফেলায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। ফলে তাদের হাজার হাজার একর বোরো ধানের চাষ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে কৃষকরা জানান। গত ১১ জানুয়ারি কৃষি উন্নয়ন কর্পোরেশন ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন এলাকার কৃষক সমাজ এবং স্কীম ম্যানেজার মাসুদ। এব্যাপারে চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বলেন, বোর্ড অফিসের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং মামলাও চলমান রয়েছে। ইউপি নির্বাচন চলাকালে রাতারাতি বিরোধকৃত জায়গার উপর তিনি বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছেন। তিনি আরো বলেন, যুগ যুগ ধরে বোর্ড অফিস খালের মাধ্যমে কৃষি উন্নয়ন কর্পোরেশনের মাধ্যমে সেচ প্রকল্পের আওতায় হাজার হাজার একর জায়গায় কৃষকরা বোরো ধান আবাদ করেছেন, কিন্তু এখন নির্বাচনের ইস্যুকে কাজে লাগিয়ে ওই জায়গা জবরদখল করার চেষ্টা করেন। খালের শেষাংশ ভরাট করেছেন, বর্তমানে ভরাট করা অংশের পর আবার ইউনিয়ন পরিষদ কর্তৃক ১৯৮৩ সালে পানি সেচ এবং নিষ্কাষনের জন্য ড্রেন তৈরি করা আছে। জায়গার বিষয়ে বিবাদী রাশেদ জানান, তার বড় ভাইয়ের নামে ১০/১২ বছর আগে জায়গার মালিক থেকে উক্ত জায়গা ক্রয় করে। সে জায়গায় তারা ভরাট ও বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছেন। কৃষি উন্নয়ন অফিসের উপ সহকারি প্রকৌশলী আজমানুর রহমান বলেন, খালের মাথা ভরাটের ফলে খরা সৃষ্টি হয়ে ব্যুরো ধান চাষাবাদ ব্যাহত হবে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাই উপজেলা নির্বাহী অফিসার এবং আমরা যৌথভাবে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত