দুপুর পর্যন্ত দেখা মেলেনি শামীম ওসমানের
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নির্বাচন। তবে এই নির্বাচনে সকাল থেকে দুপুর গড়ালেও এখন পর্যন্ত দেখা মেলেনি নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের। আদৌ দেখা মিলবে কি না সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানার জন্য শামীম ওসমানের ব্যবহৃত ফোন নম্বরে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
শামীম ওসমানের অনুসারী নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, আমি যতটুকু জানি তিনি এনায়েতনগরের ভোটার। তার বিষয়ে জানার জন্য তাকেই ফোন দেন।
স্থানীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এবারের কোনো রকম কার্যক্রমে অংশগ্রহণ না করেও শুরু থেকেই আলোচনা ছিলেন শামীম ওসমান। বারবারই তার নামটি আলোচনায় চলে আসে। প্রধান দুই প্রতিন্দ্বন্দ্বী প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে ঘিরে বারবার শামীম ওসমানের প্রসঙ্গ ওঠে।
সেইসঙ্গে শামীম ওসমান কাকে সমর্থন দিচ্ছেন তা নিয়ে সর্বমহলেই আলোচনা ছিল তুঙ্গে। সবশেষ গত ১০ জানুয়ারি সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে তার অবস্থান পরিষ্কার করেন। পাশাপাশি দলীয় নৌকা প্রতীকের পক্ষে মাঠে নামবেন বলে ঘোষণা দেন।
সেদিন সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেছিলেন, ‘নৌকার জন্য আমি এখনো নামি নাই। কাজ করেছি। নৌকার বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে আজ থেকে আনুষ্ঠানিকভাবে নামলাম। আমি মনে করি জয় আমাদের হবে। এ জায়গাটা নৌকার। আমাদের জনগণের কাছে যেতে হবে। শেখ হাসিনার নৌকাকে পাস করাতে হবে। পাস করাবোই। মনে একটা কষ্ট ছিল। আজ থেকে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে পুরোপুরি নামলাম। ১৬ তারিখ খেলা হবে। খেলা আমরাই জিতবো।’
শাফিন / শাফিন
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’