ভোলায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় আটক ১
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গৃহবধূকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সোমবার (১৪ জুন) রাতে ওই ঘটনার প্রধান আসামি মো. শাহেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি মো. মাজহারুল আমিন। আটককৃত শাহেদ বোরহানউদ্দিন পৌরসভার ৫নং ওয়ার্ডের মো. বাচ্চু তালুকদারের ছেলে।
ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন পৌরসভার ৪নং ওয়ার্ডের স্মৃতিপাড়া এলাকায় ৩ সন্তাানের জননী গত রোববার বিকেলে স্থানীয় একটি এনজিও (পরিবার উন্নয়ন সংস্থা) থেকে ৫০ হাজার টাকার ঋণ নেয়ার জন্য ১০ হাজার টাকা সঞ্চয় সাথে নিয়ে যান। পরে এনজিওর অফিস বন্ধ থাকায় বাড়ি ফেরার পথে এক আত্মীয়র বাসায় যান। সেখান থেকে রাতে বাড়ি ফেরার পথে স্থানীয় বখাটে ফারুকের ছেলে সুমন (৩০), বাচ্চু তালুকদারের ছেলে শাহেদ (২৫), বাদশা মিয়ার ছেলে মামুন (২৫) ও ইউসুফ (৫০) জোর করে মুখে চাপে স্থানীয় একটি বাগানের নির্জন ঘরে নিয়ে যায়। কোনোকিছু বুঝে ওঠার আগেই বখাটেরা ওই গৃহবধূর হাত-মুখ চেপে ধরে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় চেঁচামেচি ও ধস্তাধস্তিতে স্থানীয়রা টের পেয়ে এগিয়ে গেলে ধর্ষকরা দৌড়ে পালিয়ে যায়। এ সময় তার কাছ থেকে নগদ ১০ হাজার টাকা, মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও বালা ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে স্থানীয়রা ওই গৃহবধূকে প্রথমে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। তিনি এখন ভোলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে, এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করা হয়েছে, যার নং ৯, তারিখ ১৪-০৬-২০২১ইং। এ অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ সোমবার রাতে প্রধান আসামি মো. শাহেদকে গ্রেফতার করে ভোলা কোর্টে প্রেরণ করেছে।
বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মাজহারুল আমিন জানান, এ ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। আসামিকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। এখনো আদেশ পাইনি। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান