হোটেল ব্যবসায়ী পিতার হত্যাকারী পুত্র
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হোটেল ব্যবসায়ী ছেলের হাতে বাবা হত্যার রহস্য উন্মোচন করল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রোববার (১৬ জানুয়ারি) দুপুরে পিবিআইয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার এআরএম আলিফ।
পিবিআই পুলিশ সুপার আলিফ জানান, আসামি সোহান মৃধাকে (২২) হত্যার দায়ে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। নিহত আজিজার রহমানের সাথে তার প্রথম স্ত্রীর ছেলে সোহান মৃধার আগে থেকে পারিবারিক বিভিন্ন বিষয়ে বিরোধ চলছিল। এর একপর্যায়ে ছেলে সোহান তার পিতা আজিজারকে ডেকে নিয়ে পুরাতন বাড়ির আঙিনায় নিয়ে যায়। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তার পিতা আজিজার রহমানের মাথায় স্টিলের পাইপ দিয়ে আঘাত করে হত্যা করে। হত্যাকাণ্ডকে ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য ছোট ভাই ফারুক মৃধাকে (১৫) সাথে নিয়ে মৃতদেহ উপজেলার আশামনি হোটেলের সামনে রাস্তার ওপর ফেলে পালিয়ে যায় বলে জানান তিনি। অভিযুক্ত সোহান নিহত আজিজারের প্রথম স্ত্রীর দ্বিতীয় ছেলে।
গত ১২ জানুয়ারি সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর এলাকা থেকে আজিজার রহমান মৃধা (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আজিজার রহমান পৌর শহরের বকচর এলাকার বাসিন্দা। তিনি বাড়ির সামনে হোটেল ব্যবসা করতেন।
হোটেল থেকে একটু দূরে আজিজার রহমানের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পেয়ে স্থানীয়রা খবর দিলে মৃতহেদটি উদ্ধার করে পুলিশ। পরদিন ১৩ জানুয়ারি নিহত আজিজারের দ্বিতীয় স্ত্রী মেনেকা বেগম (৩৮) বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করে। ১৪ জানুয়ারি পিবিআই গাইবান্ধা তদন্তের দায়িত্ব পায়।
শাফিন / জামান
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন
গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
Link Copied