ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কমলগঞ্জে বসুন্ধরা গ্রুপের কম্বল বিতরণ


সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ photo সাদিকুর রহমান সামু, কমলগঞ্জ
প্রকাশিত: ১৬-১-২০২২ দুপুর ৪:৩৩

মৌলভীবাজারের কমলগঞ্জে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে দরিদ্র, রিকসা শ্রমিক, শব্দকর, দিনমজুর, দোকানিসহ প্রায় ৩০০ শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) উপজেলার উজিরপুর কাজীবাড়ি প্রাঙ্গণে কালের কণ্ঠ শুভসংঘের আয়োজনে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদ।

মৌলভীবাজার জেলা কালের কণ্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক তাকবীর হোসাইন মান্নার সভাপতিত্বে ও কালের কণ্ঠের কমলগঞ্জ প্রতিনিধি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- কালের কণ্ঠ শুভসংঘের কেন্দ্রীয় পরিচালক জাকারিয়া জামান, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামীম আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব আলী সিরাজী, উপজেলা প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, দৈনিক আজকালের খবরের কমলগঞ্জ প্রতিনিধি আহমেদুজ্জামান আলম, দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি রুহুল ইসলাম হৃদয়, সমাজসেবক জমির আলী প্রমুখ।

কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র জুয়েল আহমেদ বলেন, বসুন্ধরা গ্রুপ কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কম্বল বিতরণ করছে না। প্রতিনিয়তই মানবতার সেবায় বসুন্ধরা গ্রুপ অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছে। তারা যে কোনো দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ায়। এ মহ‍ৎ উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের মালিককে কমলগঞ্জবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ জানাচ্ছি। বসুন্ধরা গ্রুপ ভবিষ্যতেও অসহায় মানুষের জন্য সহায়তার হাত প্রসারিত করবে বলে আশাবাদী।

এ সময় কম্বল পেয়ে কমলগঞ্জ সদর ইউনিয়নের রাজারগাঁও গ্রাম থেকে আসা দরিদ্র বৃদ্ধা খালেদা বিবি বলেন, ‘পোয়ার লাগি দুআ করি, আল্লায় তানরে আরো বড় করতা। ঠাণ্ডায় খুব কষ্টে আছলাম। এখন বাচ্চাইন্তরে লইয়া আরামে ঘুমাইতে পারমু।’

তার মতো গৃহিণী রাজেদা বিবি (৬০) ও চা দোকানি নাদিম মিয়া (৪৫) বলেন, খুবই ভালো লাগছে। শীতের মাঝে খুব কষ্ট হয়। এত ঠাণ্ডায় বসুন্ধরার কম্বল পেয়ে শীত নিবারণ করতে পারব।

শাফিন / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান