তাড়াশে ৯ জন চেয়ারম্যান ও ৯৮ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বৈধ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুটি ইউনিয়নের ১০ জন চেয়ারম্যান প্রার্থীর দাখিলকৃত মনোনয়ন যাচাই-বাছাইয়ে একজনের মনোনয়ন বাতিল করেছে নির্বাচন অফিস। সেই সাথে ৯ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৯৮ জন সদস্যর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও একজন সাধারণ সদস্যের দাখিলকৃত মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন উপজেলা রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার উজ্জল কুমার রায়।
জানা যায়, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে একজন চেয়ারম্যান ও একজন সদস্য পদে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
তাড়াশ উপজেলায় আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে উপজেলার বারুহাস ও মাধাইনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বারুহাস ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় প্রার্থী ময়নুল হক, স্বতন্ত্র প্রার্থী আব্দুর রাজ্জাক বিএসসি, আজিজুর রহমান, ইসলামী আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম ও মাধাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হাবিলুর রহমান হাবিব, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হান্নান সরকার, সাইদুর রহমান, আব্দুস সাত্তার, আবুল বাসারের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে চেয়ারম্যান পদে দাখিলকতৃ বৈধ ঘোষণা করা হয়। এছাড়া বারুহাস ইউনিয়নে ইদ্রিস আলী নামে জাকের পার্টি সমর্থিত প্রার্থীর মনোনয়নপত্র ঋণখেলাপির কারণে বাতিল করা হয়েছে। দুটি ইউনিয়নে সংরক্ষিত আসনে ৭৪ জন প্রার্থী ও সাধারণ সদস্য পদে ২৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
শাফিন / জামান
দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩
হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’
রূপপুর প্রকল্পে লিফট দুর্ঘটনায় শ্রমিক নিহত
বকশীগঞ্জে ৭২ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
নেত্রকোণার মদনে কেরানির বিরুদ্ধে অফিস সহায়িকাকে ধর্ষণের অভিযোগে তদন্ত কমিটি গঠন
প্রথম স্ত্রীকে গোপনে তালাক, দ্বিতীয় বিয়ের প্রস্তুতিকালে যুবক গ্রেফতার
কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী মাইক্রোবাস
নড়াগাতীতে কবরস্থানের জায়গা দখলের অভিযোগে মানববন্ধন
সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী-সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান
পটিয়ায় পাশাপাশি দুই বাড়ি থেকে এক রাতেই উধাও দুই সিএনজি
বাউফলে কৃত্রিম সংকট দেখিয়ে সার বিক্রি: জরিমানা ১৪ হাজার