ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

ইরানের কয়েকটি শহরে প্রচণ্ড বিস্ফোরণ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-১-২০২২ বিকাল ৫:৯

ইরানের পশ্চিমাঞ্চলের কয়েকটি শহরে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে রোববারের (১৬ জানুয়ারি) সকালের দিকের এ বিস্ফোরণের কারণ জানা যায়নি।

গত কয়েক মাসে একই ধরনের কয়েকটি ঘটনার পর দেশটির কর্তৃপক্ষ ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে ইরানের সামরিক বাহিনী অঘোষিত আকাশ প্রতিরক্ষা মহড়া চালিয়েছিল বলে জানায়।

আসাদাবাদ শহরের গভর্নর দেশটির আধাসরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে বলেছেন, ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শোনা গেলেও এর উৎস পরিষ্কার নয়। আবহাওয়া পরিস্থিতির কারণে এটাকে বজ্রপাতের শব্দ বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। কিন্তু এটি হওয়ার সম্ভাবনা বাতিল হয়ে গেছে।

স্থানীয় সংবাদমাধ্যম রোকনা নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, কিছু এলাকায় শব্দের তীব্রতা এত বেশি ছিল যে, ঘরের দরজা-জানালা কাঁপছিল এবং লোকজন ভয়ে তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে টুইট করা একটি ভিডিওতে বিমানবিধ্বংসী অস্ত্র থেকে একাধিক বিস্ফোরণ ঘটতে দেখা যায়। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে ওই ভিডিও ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি।

বিশ্ব শক্তির দেশগুলোর সঙ্গে ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করত তেহরানের সঙ্গে ওয়াশিংটনের পরোক্ষ আলোচনা যখন চলছে, সেই সময় চিরবৈরী শত্রু ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা বাড়ছে। তেহরানের পারমাণবিক শক্তিধর হওয়া ঠেকাতে এই কূটনৈতিক তৎপরতা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়া হবে বলে হুমকি দিয়ে আসছে ইসরায়ল। এদিকে, ইসলামিক প্রজাতন্ত্র ইরান বলছে, তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা একেবারে শান্তিপূর্ণ।

জামান / জামান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি