ফরিদপুরে অস্ত্রসহ গ্রেফতার ৭
ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)। রোববার (১৬ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।
সুমন রঞ্জন সরকার আরো জানান, এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পিস্তল, একটি খেলনা পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রামদা, একটি বড় ছোরা ও ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় তিনটি মামলা করা হয়েছে। বিকেলে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো- লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের মোজাম সরদারের ছেলে রায়েব আলী সরদার (৪০), মিন্টু সরদার (৩৬), নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামের আবুল হাশেম শেখের ছেলে আশরাফুল শেখ (৩২), সালথা উপজেলার কাগদী সজ্জনকানাদা গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে মো. মিজান শেখ (৪০), রাজবাড়ীর কালুখালী উপজেলার দয়ারামপুর গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে মো. আলেপ মণ্ডল ওরফে সাগর (৩০), ফরিদপুর পৌরসভার চর কমলাপুরের শেখ সাহিদের ছেলে শেখ মোশারাফ হোসেন ওরফে মুছা (৩১) ও ফরিদপুর পৌরসভার বিলমামুদপুর হাজী ভ্রমরদী বেপারীর ডাঙ্গী এলাকার শেখ ইমানের ছেলে মোশারফ হোসেন ওরফে মুসা (৪০)।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied