নাঙ্গলকোটে পঙ্গু মনোয়ারা বেগমের বসতবাড়ি হামলা
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের মুরগাঁও গ্রামের মৃত ফয়েজ আহম্মেদের স্ত্রী মনোয়ারা বেগমের বাড়ি-ঘর ভাংচুর করেছে একই গ্রামের মৃত আলী আহম্মদের ছেলে গিয়াস উদ্দিন, মফিজ ও তাদের পরিবারের লোকজন। এসময় সন্ত্রাসী হামলায় ৩ জন আহত হয়েছে আহতরা হলেন একই গ্রামের মিজানুর রহমান তার স্ত্রী হাজেরা বেগম ১৮ মাসের শিশু। গত ৩ , ৪ ও ১১ জানুয়ারী দফায় - দফায় এ হামলার ঘটনা ঘটে। ১১ জানুয়ারী আদালতে মামলা দায়ের করেন। ১৬ জানুয়ারী রবিবার নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ করে ভুক্তভোগী।
স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, মনোয়ারা বেগম সোমবার তার নিজের জায়গায় একটি রান্না ঘর নির্মাণ করতে গেলে গিয়াস উদ্দিন ও মফিজ মনোয়ারা বেগমের রান্না ঘর এবং বসতঘর ভাংচুর করে। সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে মনোয়ারা বেগমের মেয়ে হাজেরা বেগম ও তার জামাতা মিজানুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় হাজেরা বেগমের স্বর্ণের চেইন রান্না ঘরের খুটি ও টিন নিয়ে যায় মফিজুর রহমান ও জসিম উদ্দিন। গত মঙ্গলবার পুনবায় মনোয়ারা বেগমের রান্নাঘর ও রান্নাঘরের আসবাপত্র ভাংচুর করে। এনিয়ে মনোয়ারা বেগমের মেয়ে হাজেরা বেগম থানায় লিখিত অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে পঙ্গু মনোয়ারা বেগমের সম্পত্তি, পুকুরের মাছ মফিজুর রহমান ও গিয়াস জোর পূর্বক ভোগ দখল করে আসছে। এই ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য হারুনুরশিদ বলেন, উভয়পক্ষ আদালতে মামলা করেছে, আদালত যে রায় দেয় তাই মেনে নিতে হবে।
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
Link Copied