ঢাকা বৃহষ্পতিবার, ১২ মার্চ, ২০২৬

ঠিকাদার ছেলের ফ্ল্যাটে স্থান হয়নি মায়ের

চৌহালীর পল্লীতে অন্ধ ও পঙ্গু মায়ের দিন কাটে না খেয়ে খোলা ছাপড়ায়


চৌহালী  প্রতিনিধি photo চৌহালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ১১:৪১
একমাত্র ছেলে সুহাদ হোসেন খান (৩৫) মস্তবড় হাউজিং ইলেকট্রিক ঠিকাদার। স্ত্রী, সন্তান নিয়ে থাকেন ঢাকার ফার্মগেট এলাকায় ফ্ল্যাট বাসায়। অন্ধ ও পঙ্গু গর্ভধারিণী বৃদ্ধা মা মোরশেদা খানম পিংকুলের (৬০) খো‍ঁজ নেয় না ৮ বছর। রাক্ষুসী যমুনায় বাড়িঘর হারিয়ে দীর্ঘদিন ধরে চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরজাজুরিয়া গ্রামের মৃত মুনা খানের বাড়ির আঙ্গিনায় খোলা আকাশের নিচে পলিথিন টানিয়ে থাকেন। কেউ খেতে দিলে এক বেলা খেতে পান, না দিলে রাত কাটে অনাহারে। এভাবেই চলছে তার জীবন।
 
চলতি মাসে শীতের প্রকোপ বেড়ে গেলে তার কষ্টও বেড়ে যায়। এতে তিনি চরম অসুস্থ হয়ে পড়েন। ফলে কয়েক দিন আগে এলাকাবাসীর দানের টাকায় তাকে ৬ টিনের একটি ছাপড়া তুলে দেয়া হয়। সেটার ৩ দিকে বেড়া থাকলেও সামনের অংশে বেড়া ও দরজা নেই। ফলে সেখান দিয়ে হু হু করে ঠাণ্ডা বাতাস ঢোকে। তাই পলিথিন দিয়ে বাতাস ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। এছাড়া চারদিকের বড় বড় ফাঁক দিয়ে হু হু করে ঠাণ্ডা বাতাস ঢোকায় সেখানে বাস করা দুরূহ হলেও এখানেই খেয়ে না খেয়ে রাত-দিন পড়ে থাকেন তিনি।
 
মৃত মুনা খানের অভাবী স্ত্রী লাইলী খানম (৬০) নিজেই দু‍ই বেলা পেট ভরে খেতে পান না। তারপরও তিনি এই অসহায় অন্ধ ও পঙ্গু বৃদ্ধা মোরশেদা খানমের দেখভাল করেন। তার দিনমজুর ছেলের সংসারে ৫ সদস্য। তাদেরই ঠিকমতো সংসার চলে না। তার ওপর এই অন্ধ ও পঙ্গু বৃদ্ধার বোঝা তার কষ্ট আরো বাড়িয়ে দিয়েছে।
 
এ বিষয়ে হতদরিদ্র লাইলী খানম, রেহানা বানু ও মাসুদ খান বলেন, টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার মামুননগর ইউনিয়নের বলরামপুর গ্রামের আওলাদ হোসেনের সাথে চৌহালীর খান পরিবারের মোরশেদা খানম পিংকুলের বিয়ে হয়। এক সময়ের খরস্রােতা যমুনার শাখা নদীর ভাঙনে বাড়িঘর, জমিজমা বিলীন হয়ে গেলে চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরজাজুরিয়া গ্রামের এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নেন। এরপর স্বামী ও বড় ছেলের মৃত্যুতে তিনি খুবই অসহায় হয়ে পড়েন। নিজে খেয়ে না খেয়ে ও আনসার ভিডিপির চাকরি ও বিভিন্ন এনজিওর কাজ করে ছোট ছেলে সুহাদ হোসেন খানকে মানুষ করেন। সে লেখাপড়া তেমন না করে ২৫ বছর বয়সে কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমায়। সেখানে হাউজিং কোম্পনিতে ইলেকট্রিক কাজ করে বেশ টাকা-পয়সার মালিক হয়। এরপর নিজেই হাউজিং ইলেকট্রিক ঠিকাদারের কাজ শুরু করে। বিয়ে করে এখন ঢাকার ফার্মগেট এলাকায় ফ্ল্যাট বাসায় স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে থাকে।
 
কিন্তু দীর্ঘ ৮ বছর ধরে মায়ের কোনো খোঁজ ও ভরণ-পোষণ করে না। তার সাথে যোগাযোগের চেষ্টা করেও কোনো কাজ হয়নি। কোনো পরিচয় ও বাসার ঠিকানা দেয় না। ফলে স্বামী-সন্তানের শোকে কাঁদতে কাঁদতে তিনি অন্ধ ও অসুস্থ হয়ে গেছেন। টাকার অভাবে চিকিৎসা না করতে পেরে তার দুই পা পঙ্গু হয়ে গেছে। তিনি আর হাঁটতে ও দাঁড়াতে পারেন না। সারাক্ষণ বিছানায় শুয়ে তার দিন কাটে। তার সেবা-যত্ন করার মতো কেউ নেই। ফলে অযত্ন, অবহেলা আর বিনা চিকিৎসায় দিন দিন তিনি মৃত্যুর পথে ‍এগিয়ে যাাচ্ছেন। 
 
এ বিষয়ে খাসকাউলিয়া গ্রামের বাসিন্দা চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হযরত আলী মাস্টার বলেন, আমি একটানা ২৭ বছর ও পরে ৩ বছর ভারপ্রাপ্ত মোট ৩০ বছর চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলাম। সে সময়ে সহযোদ্ধা চৌহালী উপজেলার ঘোরজান ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ছিলেন মোরশেদা খানম পিংকুল। তিনি ১৯৯২ সাল থেকে টানা ১০ বছর এ পদে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি চৌহালী উপজেলা মহিলা আওয়ামী লীগেরও নেত্রীত্বে ছিলেন। আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি মোরশেদা খানম পিংকুল আওয়ামী লীগের সকল আন্দোলন-সংগ্রামের সম্মুখ সারির সহযোদ্ধা ছিলেন। তিনি দীর্ঘদিন চৌহালী উপজেলা আনসার ও ভিডিপির দলপতি ছিলেন। শত শত অসহায় অনাহারী নারীকে সাহায্য সহযোগিতা করেছেন। তাদের মুখে আহার তুলে দিতে তিনি অফিসে অফিসে ঘুরে বিধাবা ভাতা কার্ড, বয়স্ক ভাতা কার্ড, স্বামী পরিত্যক্তা ভাতার কার্ড, ভিজিডি ও ভিজিপি কার্ড করে দিয়েছেন। সরকারি-বেসরকারি রিলিফ ও ত্রাণ পাইয়ে দিয়েছেন বহু অসহায় মানুষকে। গর্ভবতী মা ও দ‍ুস্থ রোগীদের হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছেন। আজ তার এ অসহায় অবস্থায় তার বিত্তবান একমাত্র ছেলে তার পাশে নেই। সে প্রায় ৮ বছর ধরে তার মায়ের কোনো খোঁজখবর নেয় না। এখন তার জীবন-জীবিকা চলে অন্যের দয়ায়। এটা খুবই কষ্টদায়ক, দুঃখজনক ও বেদনাদায়ক বিষয়। আমি এই অসহায় সমাজসেবী বৃদ্ধা মহিলার পাশে এসে দা‍ঁড়াতে দেশের ধনাঢ্য ও বিত্তবানদের প্রতি বিনীত অনুরোধ করছি।
 
এ বিষয়ে চৌহালী ‍উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নাই। আমি খো‍ঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
 
এ বিষয়ে চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান বলেন, ওনার পক্ষ থেকে নিকট‍াত্মীয়দের কেউ আবেদন করলে ঘরের জন্য টিন ও বয়স্ক ভাতার কার্ড বরাদ্দ দেয়ার ব্যবস্থা নেয়া হবে। এছাড়া তার সুচিকিৎসার ব্যবস্থা করা হবে।

শাফিন / জামান

বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১২

বাউফলে সাংবাদিক হারুন অর রশিদের বাড়িতে গভীর রাতে হামলা

‎মিরসরাইয়ে কানের দুল ছিনতাইয়ের অভিযোগ

বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

বারহাট্টায় জরায়ু হারাল ধর্ষণের শিকার ৭ বছরের শিশু, প্রায় আড়াই মাস পর থানায় মামলা

মৃত মুরগী বিক্রির জন্য সংরক্ষণ, চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানের জরিমানা

​নেত্রকোনায় পৈতৃক সম্পত্তিতে গড়ে তোলা সবজি বাগানে দুর্বৃত্ত তাণ্ডবে-৩ জন গুরুতর আহত

শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আত্রাইয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে হোলি উৎসবে অতিরিক্ত মদ্যপানে যুবকের মৃত্যু,থানায় মামলা

পিরোজপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হোমনায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা