ফরিদপুরে ভ্রাম্যমাণ আদালতে অবৈধ ড্রেজার ধ্বংস ও জরিমানা
ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়ে শ্যালো মেশিনচালিত ৩টি ড্রেজার ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। রোবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুন এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার ব্রাহ্মণডাঙ্গা ও চাঁদহাট এলাকার ঝুঁকিপূর্ণ কিছু স্থান থেকে দীর্ঘদিন ধরে অসাধু কিছু বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে টাস্কফোর্স অভিযান চালিয়ে ৩টি শ্যালো মেশিনচালিত মিনি ড্রেজার জব্দের পর ধ্বংস করে। অভিযানের সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত এরশাদ (২৯) ও শয়ন (৩০) নামে দুই ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার করে মোট ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied