ভারতীয় সেনাবাহিনীর নতুন পোশাক উন্মোচন
ভারতীয় সেনাবাহিনীর জন্য নতুন পোশাক উন্মোচন হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) দেশটির ‘সেনা দিবস’-এ জনসম্মুখে প্রথমবারের মতো তাদের নতুন এই কমব্যাট ইউনিফর্ম তুলে ধরা হয়। জঙ্গল, মরুভূমি, পাহাড় বা বরফে একজন সৈন্য এই পোশাকের মাধ্যমে সহজে নিজেকে লুকিয়ে ফেলতে পারবেন।
বিশেষ কোনো অপারেশনের সময় পরার জন্য নতুন এই পোশাক দেয়া হয়েছে বাহিনীটিকে। প্রায় ১০ বছর পর পরিবর্তন করা এই পোশাকের বিশেষত্ব হলো- এটি সব আবহাওয়ার জন্য খুবই আরামদায়ক এবং উপযোগী। এতে ডিজিটাল প্যাটার্নযুক্ত করা হয়েছে, যার মাধ্যমে লেজার বা এই ধরনের অস্ত্র থেকে লুকিয়ে থাকা সম্ভব।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সেনাবাহিনী এই পোশাক জলপাই রঙ-এর। রোববার দেশটির প্যারাসুট রেজিমেন্টের কমান্ডোদের একটি দলকে নতুন এ পোশাক পরে প্যারেড মার্চ করতে দেখা যায়। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজির এক অধ্যাপকের নেতৃত্বে কয়েকজন শিক্ষার্থী গত ১ বছর ধরে এই পোশাক তৈরি করেছে।
নতুন এই পোশাকের কাপড়েও বদল আনা হয়েছে। এতে ৩০ শতাংশ পলেস্টার থাকবে। সুতির কাপড় ভারতের আর্দ্র জলবায়ুতে সেনাদের জন্য আরামদায়ক হবে। যেকোনো আবহাওয়ায় এই পোশাক সেনাদের আরাম দেবে। হালকা, টেকসই ও অনেকদিন ব্যবহারও করা যাবে।
ভারত ছাড়া পৃথিবীর সব দেশের সেনা সদস্যরা প্যান্টের ওপরে শার্ট রেখে তার ওপর বেল্ট দিয়ে কমব্যাট পোশাক পরে। তবে ভারতীয়রা এতদিন প্যান্টের ভেতরে শার্ট রেখে (ইন করে) তার ওপর বেল্ট দিয়ে কমব্যাট পোশাক পরত। নতুন এ পোশাক তারা পরবে অন্যদেশের মতো করেই।
জামান / জামান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত