সুন্দরগঞ্জে পথচারীদের দুর্ভোগ
বৃষ্টি-বাদল ছাড়াই গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর এলাকায় বাসাবাড়িতে ব্যবহার করা পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পথচারীসহ যানবাহন৷ বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা বিপাকে পড়েছে।
উপজেলায় পৌরসভার মিরগঞ্জ বাজারের ভেতর দিয়ে রংপুরমুখী সড়কটির প্রায় ৩০০ মিটাির পর্যন্ত পানি নিষ্কাশন নালাটির সংস্কার দীর্ঘদিন থেকে অসমাপ্ত। সে কারণে বাসাবাড়ি থেকে নেমে আসা পানি সড়কে এসে কাদায় পরিণত হয়। বর্তমানে সড়কটি পথচারী ও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। ময়লা, আবর্জনার পচা গন্ধে এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়েছে।
ওই এলাকায় অবস্থিত জনতা ব্যাংক, সোনালী ব্যাংকের সামনে কাজ অসমাপ্ত থাকায় দুর্গন্ধে ব্যাংকে টাকা উত্তোলনকারী জনগণ প্রচণ্ড সমস্যায় পড়ছেন। অথচ আজও ড্রেনের কাজ সমাপ্ত করা হয়নি। এ ব্যাপারে কয়েকবার ইলেকট্রনিক মিডিয়া ও পত্রিকায় সম্প্রচার করার পরও সমাধান মেলেনি। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বিষয়টি আমলে নিচ্ছেন না।
এ ব্যাপারে স্থানীয় এলজিইডি অফিসারের সাথে যোগাযোগ করলে উনি উদাসীনতা দেখান। তাই এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষেপ কামনা করছেন৷
শাফিন / জামান
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল