ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গা থানার আশরাফুজ্জামান খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৭-১-২০২২ দুপুর ৪:০
খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন চুয়াডাঙ্গা সদর থানার চৌকস পুলিশ অফিসার আশরাফুজ্জামান। সোমবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে রেঞ্জ ডিআইজি কার্যালয়, খুলনায় অনুষ্ঠিত ডিসেম্বর-২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন।
 
শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় পুরস্কার হিসেবে তার হাতে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন (বিপিএম বার), অতিরিক্ত রেঞ্জ ডিআইজি (অ্যাডমিন অ্যঅন্ড ফিন্যান্স) একেএম নাহিদুল ইসলাম (বিপিএম) এবং চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম।
 
এ বিষয়ে এএসআই আশরাফুজ্জামান বলেন, এ যেন এক স্বপ্ন, অন্যরকম অনুভূতি। দিন-রাত কাজ করে অক্লান্ত পরিশ্রমের ফল পাওয়া। খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম স্যার, চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীন স্যারসহ চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
 
উল্লেখ্য, সততা ও নিষ্ঠার সাথে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করায় এএসআই মো. আশরাফুজ্জামান এর আগে বেশ কয়েকবার চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন। প্রথমবারের মতো তিনি খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন। তিনি যেন ভালো কাজ করে আরো সামনের দিকে এগিয়ে যেতে পারেন সেজন্য সকলের নিকট দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

শাফিন / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ