পিরোজপুরে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে শীতার্ত মানুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে পিরোজপুর ইয়ুথ সোসাইটি। রোববার (১৬ জানুয়ারি) গভীর রাতে পিরোজপুর শহরের বঙ্গবন্ধু চত্বব, পুরাতন বাসস্ট্যান্ড, খেয়াঘাট, নতুন বাসস্ট্যান্ড, হুলারহাট বন্দর, বেকুটিয়া ফেরিঘাট, ভাগরথী চত্বরসহ বিভিন্ন স্থানে ভবঘুরে মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ করেন পিরোজপুর ইয়ুথ সোসাইটির চিফ কো-অর্ডিনেটর হাসিবুল ইসলাম হাসান, কো-অর্ডিনেটর তামিম সরদার, কো-অর্ডিনেটর রেজওয়ান ইসলাম সাজন, কো-অর্ডিনেটর ফেরদৌস রহমান, কো-অর্ডিনেটর মাহবুবুল আলম মুন্না, কো-অর্ডিনেটর আবীর হাসান, কো-অর্ডিনেটর আলী ইমাম অন্তুসহ সদস্যরা।
পিরোজপুর ইয়ুথ সোসাইটির চিফ কো-অর্ডিনেটর হাসিবুল ইসলাম হাসান জানান, কয়েক দিন ধরে শীতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। এ সময় মানসিক ভারসাম্যহীন ও ভবঘুরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্যই এ উদ্যোগ। এছাড়া বিভিন্ন এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলে তা তারা রাখতে পারে। কিন্তু ভবঘুরে ও মানসিক ভারসাম্যহীন মানুষেরা এ শীতবস্ত্রগুলো ঠিকমতো রাখতে পারে না। তাই এই তীব্র শীতে তাদের শীতবস্ত্রের জন্য নিয়মিত খোঁজ রাখা হবে এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।
শাফিন / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত