ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আফগানিস্তানে ভূমিকম্পে ২৬ জনের মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ১০:৫২

আফগানিস্তানের পশ্চিমাঞ্চল সোমবার (১৭ জানুয়ারি) ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৫ দশমিক ৩। ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

পশ্চিমাঞ্চলীয় বাদগিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, কাদিস জেলায় ভবনের ছাড় ধসে পড়ায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। নিহত ২৬ জনের মধ্যে পাঁচ নারী এবং চার শিশু ছিলো। এছাড়া আরো চারজন আহত হয়েছেন বলেও নিশ্চিত করেন তিনি।

প্রদেশের মুকর জেলায়ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেখানে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।

গত বছরের আগস্টে রাজধানী কাবুল দখলের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তারপর থেকেই দেশটিতে মানবিক বিপর্যয় চলছে। পশ্চিমা দেশগুলো আন্তর্জাতিক সহায়তা এবং বিদেশি থাকা অর্থ ব্যবহারে তালেবানের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে দেশটির সাধারণ মানুষ ভয়াবহ সংকটের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্পের ঘটনা ঘটে। বিশেষ করে হিন্দু কুশ পাহাড়ি এলাকায় ভূমিকম্প একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে। এর আগে ২০১৫ সালে ৭ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে প্রায় ২৮০ জনের মৃত্যু হয়।

জামান / জামান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি