মরক্কোয় নৌকাডুববিতে ৪৩ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
মরক্কোর দক্ষিণাঞ্চলের তারফায়া উপকূলে একটি নৌকাডুবে ৪৩ অভিবাসনপ্রত্যাসীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। কামিনানদো ফ্রনটেরাস নামের একটি স্প্যানিস সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
ওই সংস্থার মুখপাত্র জানান, রোববার সকালে নৌকাডুবে যাওয়ার পর বেঁচে যাওয়া লোকজন সাহায্য চাইছিলেন। তারা সাহায্যের জন্য যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন। ঘটনাস্থল শনাক্ত করতে এবং লোকজনকে উদ্ধারে কর্তৃপক্ষের কয়েক ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছে কামিনানদো ফ্রনটেরাস।
সংস্থাটি জানায়, নিহত ৪৩ জনের মধ্যে মাত্র দুইজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করেছিলেন ওই অভিবাসনপ্রত্যাশীরা। তারফায়া থেকে ওই দ্বীপপুঞ্জের দূরত্ব একশ কিলোমিটার (৬২ মাইল)। উন্নত জীবনের আশায় অভিবাসনপ্রত্যাশীদের কাছে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমানোর ক্ষেত্রে একটি প্রধান ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে উত্তর আফ্রিকার এই দেশটি।
কামিনানদো ফ্রনটেরাসের দেওয়া তথ্য অনুযায়ী, স্পেনে যাওয়ার চেষ্টার সময় গত বছর চার হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশী নিহত বা নিখোঁজ হয়েছে। ২০২০ সালের তুলনায় এই সংখ্যা দ্বিগুণ। তবে দুর্ঘটনার পর বেশিরভাগ মরদেহই উদ্ধার করা সম্ভব হয় না।
জামান / জামান
প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট
জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত