ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

টিকা দেয়ার লক্ষ্যমাত্রা পূরণের ধারেকাছেও নেই আমরা : গুতেরেস


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৮-১-২০২২ দুপুর ১১:১৫

করোনাভাইরাসকে পরাজিত করে চলমান মহামারীর অবসান নিশ্চিত করতে হলে বিশ্বের সবাইকে টিকা দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস। সুইজারল্যান্ডের দাভোসের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

দাভোসের ওই বৈঠকে সারাবিশ্ব থেকে করপোরেট ও রাজনৈতিক নেতা, সেলিব্রেটি, অর্থনীতিবিদ ও সাংবাদিকসহ হাজারও প্রতিনিধি অংশ নিয়েছেন। বৈঠকটি সরাসরি উপস্থিত হয়ে অনুষ্ঠানের কথা থাকলেও ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছরের মতো এবারো সেটি ভার্চ্যুয়ালি আয়োজন করা হয়েছে।

ভার্চ্যুয়াল মাধ্যমে দেয়া বক্তব্যে জাতিসংঘের মহাসচিব বলেন, গত দুটি বছর আমাদের সমানে খুবই সাধারণ কিন্তু ভয়াবহ সত্য সামনে এনেছে। আর সেটি হচ্ছে... আমরা যদি একজনকেও পেছনে ফেলে রাখি, তাহলে আমরা সবাই পেছনে পড়ে যাব।

তিনি আরো বলেন, আমরা যদি সবাইকে টিকা দিতে ব্যর্থ হই, তাহলে ভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট সামনে আসবে এবং বিশ্বব্যাপী সেটি ছড়িয়ে পড়বে। একই সঙ্গে সেই পরিস্থিতি আমাদের দৈনন্দিন জীবন ও অর্থনীতিকে স্তিমিত করে রাখবে।

আর তাই আন্তর্জাতিক সম্প্রদায়কে সততা ও ন্যায়ের সঙ্গে করোনা মহামারীর বিরুদ্ধে লড়াই করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনা টিকা বিষয়ক একটি পরিকল্পনার তথ্য তুলে ধরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে আন্তেনিও গুতেরেস বলেন, ২০২১ সালের মধ্যে বিশ্বের মোট জনসংখ্যার ৪০ শতাংশকে এবং ২০২২ সালের অর্ধেক সময়ের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

তার ভাষায়, আমরা সেই লক্ষ্যমাত্রা পূরণের ধারে-কাছেও নেই। লজ্জাজনক ভাবে, আফ্রিকার দেশগুলোর তুলনায় ধনী দেশগুলোতে টিকাদানের হার সাতগুণ বেশি। আর তাই আমরা এখন টিকা সমতা চাই।

জামান / জামান

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

জাপানি নাগরিক হত্যার অভিযোগে মার্কিন নৌ সদস্য আটক

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি