কমলগঞ্জে জলাশয় থেকে নারীর মরদেহ উদ্ধার
কমলগঞ্জের আদমপুরের কোনাগাঁও সড়কের পাশের একটি ডোবা (জলাশয়) থেকে আফিয়া বেগম ওরফে কনা বেগম (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। সে আদমপুর ইউনিয়নের আধকানি গ্রামের মৃত আব্দুল আলীর কন্যা।
স্থানীয়রা জানায়, কনা বেগম দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণে তিনি বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন। নিজ বাড়ি হতে বাহির হলে নিয়মিত বাড়ি-ঘরে ফিরে যেতেন না। মঙ্গলবার দুপুর ১টার দিকে আদমপুর বাজার কোনাগাঁও সড়কের লন্ডনী মার্কেটের পাশের ডোবার (জলাশয়ে) পানিতে তার মরদেহ ভাসমান অবস্থায় দেখে পান স্থানীয় দোকানীরা। পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে জানালে বিকাল ৩টায় দেড় ফুট গভীরতার ওই ডোবার পানি থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের বক্তব্যে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে মৃগী রোগী হওয়াতে পানিতে ডুবে ওই নারীর মৃত্যু হয়েছে।
স্থানীরা নিহত নারীকে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানালেও অনেকে আবার তাকে মৃগী রোগী বলেও দাবী করছেন। কিন্তু এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেননি তার স্বজন বা স্থানীয় কেউ।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সোহেল রানা বলেন, নিহতের স্বজনদের কোনো আপত্তি বা সন্দেহ না থাকায় এক আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।
জামান / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার