ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

মধুখালীতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৮-১-২০২২ বিকাল ৬:১১

ফরিদুরের মধুখালীতে মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায়  গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এস আই আলমগীর হোসেন ও এস আই ফারুক শেখ সঙ্গীয় ফোর্সসহ মধুখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের ভাটিকান্দি মথুরাপুর গ্রামের এক বাড়িতে  অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।আটক মাদক ব্যবসায়ীর নাম মো. রাজন শেখ(২৯)। সে মধুখালী পৌরসভার ভাটিকান্দি মথুরাপুর গ্রামের আবুল হাসেম শেখের ছেলে। পলাতক মাদক ব্যবসায়ীর নাম বাসন্তী রায়(৪৯)। সে একই গ্রামের মৃত পরান সিংহ রায়ের স্ত্রী। বাসন্তী রায় ও তার ছেলের নামে একাধিক মামলা রয়েছে।মধুখালী থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পৌরসভার ভাটিকান্দি মথুরাপুর গ্রামে অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজাসহ আটক করা হয়। অপর মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়েছে।উল্লেখ্য রাজন ও বাসন্তী রায় দীর্ঘদিন ধরে একে অপরের যোগসাজজে মাদক ব্যবসা করে আসছেন।

এমএসএম / এমএসএম

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত