নারায়ণগঞ্জ কারখানায় বিস্ফোরণে নাঙ্গলকোটের যুবকসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জ বন্দরে পেপার মিলে বয়লার বিস্ফোরণে কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মান্দ্রা গ্রামের ইকবাল হোসেন শাহিন (৩৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫টার দিকে রাজধানীর বার্ন ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।
এর আগে গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নারায়ণগঞ্জ বন্দরের কেউঢালা এলাকায় ‘গাজীপুর পেপার’ মিলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শাহিন মান্দ্রা গ্রামের মরহুম মাস্টার মফিজুর রহমানের বড় ছেলে। অন্য একটি মিলে দীর্ঘ ১৫ বছর কর্মরত থাকার পর চলতি মাসের ৬ তারিখে সুপারভাইজার পদে এ মিলে যোগাদান করেন শাহিন। শাহিনের বড় মেয়ে তাইফা (৫), তাসফিয়া ৮ মাস বয়সী ২টি কন্যা সন্তান রয়েছে।
উল্লেখ্য, বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হন হানিফ নামে এক শ্রমিক। এসময় গুরুতর আহত হন শাহিন ’সহ আরো ৩জন। পরে বার্ন ইনস্টিটিউটে রবিবার ও সোমবার মৃত্যু বরণ করেন হাফিজুর রহমান ও আব্দুল হক। সর্বশেষ মঙ্গলবার ভোরে মৃত্যু বরণ করেন ইকবাল হোসেন শাহিন। শাহিনের মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া, তার বাড়ীতে চলছে শোকের মাতম।
এমএসএম / এমএসএম
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
Link Copied