ওমিক্রনের ধাক্কা : ফ্রান্সে একদিনে প্রায় ৫ লাখ করোনায় আক্রান্ত
করোনাভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডবে সংক্রমণের ব্যাপক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে ফ্রান্সে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণ এতোটাই বেড়েছে যে, সেটি অতীতের সব রেকর্ড ভেঙে পৌঁছেছে প্রায় পাঁচ লাখে। এর আগে গত সপ্তাহেও দৈনিক সংক্রমণে রেকর্ড করেছিল ইউরোপের এই দেশটি। বুধবার (১৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
অবশ্য ওমিক্রনের প্রাদুর্ভাবে শুধু ফ্রান্সেই নয়, পুরো ইউরোপজুড়ে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ফ্রান্সের প্রতিবেশি যুক্তরাজ্য, জার্মানিসহ ইতালি, স্পেন ও পোল্যান্ডের মতো দেশগুলোতেও সংক্রমণের পাশাপাশি প্রাণহানির সংখ্যাও বেড়েছে।
ফরাসি স্বাস্থ্য দফতর পাবলিক হেলথ ফ্রান্সের প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার ফ্রান্সে ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মহামারি শুরুর পর থেকে দেশটির ইতিহাসে এটি একটি রেকর্ড। এর আগের ২৪ ঘণ্টায় ইউরোপের এই দেশটিতে ১ লাখ ২ হাজার ১৪৪ জন করোনা পজিটিভ হয়েছিলেন।
ফ্রান্সের সরকারি তথ্য অনুযায়ী, গত সাত দিনে দেশটিতে গড়ে ৩ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। ওয়ার্ল্ডোমিটারস বলছে, গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে মারা গেছেন ৩৭৫ জন। মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে মোট ১ কোটি ৪৭ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং প্রায় ১ লাখ ২৮ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার বিশ্বজুড়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ লাখ ১৫ হাজারের বেশি মানুষ। সোমবারের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ১১ লাখ। এর মধ্যে যুক্তরাজ্যে নতুন করে সাড়ে ৯৪ হাজার, ইতালিতে সোয়া ২ লাখ, জার্মানিতে ৯৫ হাজার মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।
এদিকে, ফরাসি সরকারের কোভিড পরীক্ষা এবং আইসোলেশনের নতুন নিয়ম নিয়ে দ্বিতীয় দফায় ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির শিক্ষকদের সংগঠন। শিক্ষদের দাবি, সরকারের নতুন এই নীতির ফলে শ্রেণি শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
জামান / জামান
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে