করোনা মহামারীর অবসান ঘটাতে পারে ওমিক্রন : অ্যান্থনি ফাউচি
দ্রুত ছড়াতে থাকা ওমিক্রন ভ্যারিয়েন্ট করোনাভাইরাসের মহামারী পর্যায়ের অবসান ঘটিয়ে একে স্থানীয় পর্যায়ের সাধারণ রোগের পর্যায়ে নামিয়ে আনতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি। সোমবার ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখনও আসেনি বলেও সতর্ক করেন ফাউচি।
এনডেমিক পর্যায়ে একটি ভাইরাসজনিত রোগ কোনো এলাকায় সাধারণ রোগে পরিণত হতে পারে। এর মানে হল, ওই এলাকায় রোগটি থাকবে, মানুষ আক্রান্তও হবে, তবে এর প্রকোপ এবং ভয়াবহতা হবে মহামারি পর্যায়ের চেয়ে অনেক কম, এ রোগের ব্যবস্থাপনাও সহজ হবে। গত নভেম্বর থেকে ছড়াতে থাকা ওমিক্রন ভ্যারিয়েন্ট অন্য ভ্যারিয়েন্টের চেয়ে কম অসুস্থতার কারণ হচ্ছে। এর ফলে রোগটি এনডেমিক পর্যায়ে পৌঁছাতে পারে।
ড. অ্যান্থনি ফাউচি বলেন, তবে সেটি শুধু সম্ভব যদি আমরা যদি আর এমন কোনও ভ্যারিয়েন্ট না পাই, যা আগের ভ্যারিয়েন্টে পাওয়া সুরক্ষা এড়াতে পারে। ডেল্টার মতো একই বৈশিষ্ট্য ওমিক্রন পায়নি উল্লেখ করে ফাউচি বলেন, এতে আমরা ভাগ্যবান।
জামান / জামান
এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে