ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ফরিদপুর চিনিকলে খামার দিবস পালিত


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ১৯-১-২০২২ দুপুর ৪:৪০
মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলে আখচাষিদের নিয়ে খামার দিবস-২০২২ পালিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় চিনিকলের কৃষি বিভাগের আয়োজনে ২০২১-২২ মাড়াই মৌসুমে আখ মাড়াই কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং ২০২১-২২ মৌসুমে আখের উন্নত প্রযুক্তি মাঠে বিস্তারের লক্ষ্যে মিলস গেট সাব-জোনের ১৪নং ইউনিটে আড়কান্দি বটতলায় খামার দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খবিরউদ্দিন মোল্যা।
 
মহাব্যবস্থাপক (কৃষি) মুহাম্মদ আনিসউজ্জামানের সভাপতিত্বে ও ডিজিএম (সম্প্র) প্রবীর মল্লিকের সঞ্চলনায় খামার দিবসে বক্তব্য রাখেন- শ্রমজীবী ইউনিয়নের সভাপতি আব্বাস আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক কাজল বসু, বিশিষ্ট আখচাষি মোতালেব ফকির, সৈয়দ এটিএম মাসউদ, মো. নজরুল ইসলাম, ওহিদুজ্জামান বাবলু, আব্দুল হাই বাশী, শাহজাহান খান প্রমুখ।
 
খামার দিবসে মহাব্যবস্থাপক (অর্থ) খন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (প্রশাসন) মুহম্মদ মিজানুর রহমান, উপ-ব্যবস্থাপক (ঋণ) ইমরুল হাসান, উপ-ব্যবস্থাপক (সিপি) কানিজ ফাতেমা রোকসানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মাসুদুর রহমান, শহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিটের আখচাষি, আখচাষি নেতৃবৃন্দ, চিনিকলের কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শাফিন / জামান

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত