যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে পাথর ছুড়ে মারায় চালক আহত
লালমনিরহাটে ট্রেনের ইঞ্জিনে পাথর ছুড়ে মারায় চালক লিটন মিয়া (৩৫) বুকে ও ঠোঁটে মুখে আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়েছে। অল্পের জন্য চালকের প্রাণ ও ট্রেন যাত্রীরা বড় ধরনের দুর্ঘঘটনা রক্ষা পেয়েছে। এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে। এই ঘটনায় প্রমাণ করে ট্রেনের চালক কর্মচারী ও ট্রেন যাত্রীর নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছে। এ ধরনের ঘটনা এক মাসে কয়েক বার এই রুমে ঘটেছে।
লালমনিরহাট রইচবাগ রেলওয়ে স্টেশনের অদূরে আজ বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৯টা ২৫ মিনিটে যাত্রবাহী লোকাল ৪৫৫ নম্বর ট্রেনের ইঞ্জিনে ঢিল ছুড়ে মারায় ট্রেনটির চালক মো. লিটন মিয়া (৩৫) আহত হয়। এ সময় ট্রেনি আকস্মিককভাবে থামাতে বাধ্য হয়। পরে রেলওয়ে ট্রেনটির পরিচালক, সহকারী চালক, কর্মচারী ও যাত্রীরা এসে চালকের প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করে। একই সাথে ট্রেনটি নিয়ে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে আসে। এ ঘটনায় রেলওয়েতে তোলপাড় সৃষ্টি হয়েছে। যাত্রীবাহী লোকাল ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা হতে রক্ষা পেয়েছে।
আহত ট্রেন চালক মো. লিটন মিয়া জানান, রইচবাগ রেলওয়ে স্টেশন পার হয়ে আসার পর ফাঁকা জায়গায় রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা কেউ একজন ইঞ্চিন লক্ষ্য করে পাথর ছুড়ে মারে। পাথরটি ইঞ্জিনের দরজার কাঁচের গ্লাস ভেঙে তাকে এসে তার বুকে ও মুখে আঘাত করে। এতে তিনি প্রচণ্ড বুকে আঘাত পায় এবং মুখের ঠোঁটে আগাততে কেটে যায়। এতে ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। সংজ্ঞাহীন হয়ে পড়ি। এভাবে ঝুঁকি নিয়ে ট্রেন চালানো খুবেই কষ্টের নিজের ও যাত্রীদের প্রাণহানির থাকে। যাত্রীবাহী ট্রেনটিতে ৭টি কোচে প্রায় ৪-৫ শতাধিক যাত্রী ছিল।
রেলওয়ে লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস আলী, ঘটনাস্থলে গিয়ে জনসাধারণদের সাথে কাউন্সিলিং করছেন বলে জানা গেছে। ওসি জানায়, এ বিষয়ে এখনো পযর্ন্ত কোনো লিখিত অভিযোগ চালক বা রেলওয়ে কর্তৃপক্ষের কাছ হতে পাইনি। তারপরেও রেলওয়ে জিআরপি পুলিশ বিষয়টি গুরুত্ব অনুধাবন করে পদক্ষেপ নেবে। এখানে রেলওয়ে ও রেলওয়ে যাত্রীর নিরাপত্তার বিষয় জড়িত।
ট্রেন যাত্রী মোছা. রহিম মিয়া জানান, যাত্রীবাহী ট্রেনটি মাত্র দুই ঘণ্টায় লালমনিরহাট হতে বুড়িমারী যাওয়া আসা করা যায়। ভাড়াও মাত্র ৪৫ টাকা। সময় মেনে চলে। এ ট্রেনের অধিকাংশ যাত্রী সরকারি কর্মচারী কর্মকর্তা। তারা নিয়মিত ট্রেনে যাতাযাত করে অফিস করেন। কিন্তু বাসে গেলে সময় ও ভাড়া দ্বিগুণ লাগে। বাসের স্টাফ বা মালিকরা এই ট্রেনটির কারণে আর্থিক ক্ষতির মুখে পড়েছে। তারা ষড়যন্ত্র করছে কি-না খতিয়ে দেখতে বলেছেন।
এমএসএম / জামান
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা
রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান
বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা
পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া
দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি
ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা
ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত
সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ
Link Copied