ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১-২০২২ বিকাল ৭:৫৪
চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। করোনায় আক্রান্তদের নার্সিং ইনস্টিউটের একটি হলে রুমে পৃথকভাবে আইসোলেশনে রাখা হয়েছে। 
 
চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের প্রধান সেলিনা আক্তার বলেন, করোনায় যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই মেয়ে শিক্ষার্থী। ১৮৬ জন শিক্ষার্থী থেকে তাদের আলাদা করে একটি হলের দু’টি ব্লকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের মধ্যে প্রথমে ৬ জন, তার পরের দিন আরো ৭ জন এবং বুধবার দুপুর ২টা পর্যন্ত আরো ৩৯জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মোঃ শাহাদাৎ হোসেন বলেন, জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫৪০৫জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪৯৮২জনকে। এতে গড় আক্রান্তের হার ২৪.৭। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮২জন।

এমএসএম / জামান

সাতক্ষীরায় কলেজ ছাএ জাকারিয়া হত্যার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই