ভূঞাপুর উপজেলা বিএনপি'র সহ-সভাপতি লুলু আর নেই
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি'র সাবেক সহ-সভাপতি ও গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. রবিউল ইসলাম লুলু (৬২) আর নেই। ইন্নালিল্লাহ.....রাজিউন। বুধবার (১৯ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪ টায় নিজ বাসায় স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়। তিনি উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কষ্টাপাড়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।
উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম রবি সকালের সময়-কে এ বিষয়টি নিশ্চিত করে বলেন- মরহুমের প্রথম জানাজা নামাজ এশা নামাজের পর টাঙ্গাইলের ধুলের চর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) গ্রামের কষ্টাপাড়া নেয়ার পর সকাল ১১ টায় রুহুলী উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে রুহুলী কবরস্থানে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল ইসলাম লুলু মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার বিকালে হঠাৎ স্ট্রোক জনিত কারণে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে, তার মৃত্যুতে কেন্দ্রীয় বিএনপি যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, টাঙ্গাইল জেলা বিএনপি, ভূঞাপুর উপজেলা বিএনপি ও গোবিন্দাসী ইউনিয়ন বিএনপি যুবদল ,ছাত্রদল সহ সকল নেতাকর্মী গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক অঙ্গনেও বইছে শোকের ছায়া। তার বেহেশত কামনায় দোয়া চেয়েছেন স্বজনরা।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied