পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়ানোর জন্য সমর্থন প্রকাশ করেন। তাছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।
বুধবার (১৯ জানুয়ারি) দুই দিনের সফরে মস্কো পৌঁছান রাইসি। ২০১৭ সালের পর এই প্রথম ইরানের কোনো প্রেসিডেন্ট রাশিয়া সফর করলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বৈঠকে ইরানের প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে বলেন, আপনি শপথ নেওয়ার পর থেকে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তবে ফোনালাপ বা ভিডিও কনফারেন্স সরাসরি বৈঠকের বিকল্প হতে পারে না।
রাইসি বলেন, করোনা মহামারির মধ্যেও দুই দেশের বাণিজ্য ৬ শতাংশ বেড়েছে। নানা প্রকল্পে পারস্পারিক সহযোগিতা রয়েছে। দুই দেশের প্রচেষ্টায় সন্ত্রাসবাদ মোকাবিলায়ও সিরিয়াকে সহযোগিতা করতে সক্ষম হয়েছি।
তিনি আরও বলেন, ৪০ বছরের বেশি সময় ধরে ইরান মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। নিষেধাজ্ঞা যাতে প্রত্যাহার হয় সে চেষ্টা চলছে। তবে নিষেধাজ্ঞা ইরানের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে পারবে না।
এর আগে ইরানের প্রেসিডেন্ট মস্কো পৌঁছালে রাশিয়ার জ্বালানিমন্ত্রী নিকোলাই শুলগিনুফ মস্কো বিমানবন্দরে তাকে স্বাগত জানান। ইরানের প্রেসিডেন্ট রুশ সংসদ দুমায় ভাষণ দেবেন বলেও জানা গেছে। দুই দেশের মধ্যে জ্বালানি ক্ষেত্রে চুক্তি সই হওয়ার কথা রয়েছে।
রাশিয়ার জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আলেকজান্ডার ঝুকভের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা তাস জানায়, ২০ জানুয়ারি প্রেসিডেন্ট রাইসি রুশ সংসদের নিম্নকক্ষ দুমায় ভাষণ দেবেন। এছাড়া রাশিয়ায় প্রবাসী ইরানি ও রুশ ব্যবসায়ীদের এক সমাবেশে অংশ নেবেন ইব্রাহিম রাইসি।
শাফিন / শাফিন
স্থায়ী শান্তিচুক্তির পরিবর্তে অস্থায়ী সমঝোতার পথে যুক্তরাষ্ট্র-ইরান
মাত্র ৬ সপ্তাহ চলার মতো জেট ফুয়েল অবশিষ্ট আছে ইউরোপের
লেবানন-ইসরায়েলের মাঝে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা ট্রাম্পের
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র-ইরানকে ‘গঠনমূলক’ আলোচনার আহ্বান তুরস্কের
ইরানগামী জাহাজগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা, অডিও প্রকাশ
‘যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনার তারিখ নির্ধারিত হয়নি’
ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন
২১ হাজারের বেশি কর্মী ছাঁটাই করছে বিবিসি
হরমুজে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের
২২ হাজার কোটি রুপি লোকসানের মুখে এয়ার ইন্ডিয়া
বৈঠকে বসছে ইসরায়েল-লেবানন, ‘স্বস্তির অবকাশ’ বললেন ট্রাম্প
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান