সোনারগাঁওয়ে করোনা রোগীর সংখ্যা আবারো বাড়ছে, ১ দিনে আক্রান্ত ২০
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে করোনা পরিস্থিতি ব্যাপকহারে বাড়ছে। গত দুদিন আগেও ছিল না কোনো করোনা রোগী। বুধবার বেড়েছে গত মাসের তুলনায় সাতগুণ। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সেই করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে শতকরা ৫১ শতাংশের বেশি। গত ২৪ ঘণ্য়টা ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা নমুনা সংগ্রহের তুলনায় ৫১.২৪ শতাংশ।
বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাবরিনা সুলতানা হক এ তথ্য জানান। তিনি জানান, তথ্যানুযায়ী ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ৯ জন মহিলা ও ১১ জন পুরুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে সোনারগাঁওয়ে করোনা রোগী শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭১৩ জন, সুস্থ হয়েছেন ২৫৯৮ জন এবং মারা গেছেন ৬৮ জন।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত রোগী সোনারগাঁও পৌরসভার ভবনাথপুর এলাকায় ২ জন মহিলা, দৈলেরবাগ এলাকায় ১ জন পুরুষ, ১ জন মহিলা, পানাম এলাকায় ১ জন মহিলা , গোয়ালদী এলাকায় ১ জন মহিলা, দিয়াপাড়া এলাকায় ১ জন পুরুষ, সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, মোগড়পাড়া ইউনিয়নের বাড়ি মজলিশ এলাকায় ১ জন পুরুষ, ১ জন মহিলা, বিশেষখানা এলাকায় ১ জন পুরুষ, ষোলপাড়া এলাকায় ১ জন মহিলা, গোহাট্টা গ্রামে ১ জন মহিলা, পিরোজপুর ইউনিয়নের নিউ টাউন এলাকায় ২ জন পুরুষ, আষাঢ়িয়ারচর এলাকায় ১ জন মহিলা, নাগেরগাঁও গ্রামে ১ জন পুরুষ, সম্ভুপুরা ইউনিয়নের এলাহীনগর গ্রামে ১ জন পুরুষ, কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর এলাকায় ১ জন মহিলা ও সাদিপুর ইউনিয়নের বরাব এলাকায় ১ জন মহিলা।
শাফিন / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ