ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার আসামি গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ৪:৪১

প্রায় দুই ডজন বাংলাদেশি অভিবাসীকে গুলি করে হত্যার অভিযোগে সন্দেহভাজন এক আসামিকে গ্রেফতার করেছে লিবিয়া। দীর্ঘদিনের তদন্তে বর্বরোচিত ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি জড়িত থাকার প্রমাণ মিলেছে বলে নিশ্চিত করেছে লিবীয় অপরাধ তদন্ত বিভাগ। বুধবার (১৯ জানুয়ারি) লিবীয় সংবাদমাধ্যম লিবিয়া অবজার্ভারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে লিবিয়ার অপরাধ তদন্ত বিভাগ জানিয়েছে, তাদের নিরাপত্তা দল ত্রিপোলির দক্ষিণাঞ্চল থেকে গুরুতর সব অপরাধ করা অন্যতম বিপজ্জনক পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে। এতে সহযোগিতা করেছে আজিজিয়া অপরাধ তদন্ত ইউনিট। অভিযুক্তের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অস্ত্রের জোরে সরকারি প্রতিষ্ঠান ও একটি বেসরকারি ব্যাংক বন্ধ করে দেওয়া, কর্মীদের ভয় দেখানো ও ক্ষতি করাসহ অন্তত নয়টি অভিযোগ রয়েছে।

২০২০ সালের মে মাসে লিবিয়ায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসী শ্রমিককে গুলি করে হত্যা করে মানবপাচারকারী চক্রের সদস্যরা। নিহত বাকি চারজন আফ্রিকান নাগরিক। সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরের এ ঘটনায় আরও ১১ জন আহত হন। অবশ্য লিবিয়া অবজার্ভারের খবরে ২২ বাংলাদেশি নিহত হওয়ার কথা বলা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বাংলাদেশিসহ ওই অভিবাসীদের মিজদা শহরের একটি জায়গায় টাকার জন্য জিম্মি করে রেখেছিল মানবপাচারকারী চক্র। এ নিয়ে একপর্যায়ে চক্রের সদস্যদের সঙ্গে মারামারি হয় অভিবাসীদের। এতে এক মানবপাচারকারী মারা যায়। তার প্রতিশোধ নিতে সেই পাচারকারীর পরিবারের লোকজন অভিবাসীদের দিকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ২৬ জন প্রাণ হারান।

মুয়াম্মার গাদ্দাফির সময় থেকে তেলনির্ভর অর্থনীতির দেশ লিবিয়া উন্নয়নশীল দেশগুলোর অন্যতম বড় শ্রমবাজার। আরব বসন্তের জেরে গাদ্দাফির পতনের পর গৃহযুদ্ধ বেঁধে গেলে লিবিয়ার শ্রমবাজারও ধাক্কা খায়। একপর্যায়ে দেশটি হয়ে ওঠে ইউরোপে পাড়ি দেয়ার প্রধানতম রুট। লিবিয়ার জাতীয় সরকার পশ্চিমা দেশগুলোর সমর্থন পেলেও সেখানে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গোষ্ঠীর নিয়ন্ত্রণ রয়েছে। ক্ষমতার সংঘাতে দেশটিতে প্রায়ই বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

শাফিন / শাফিন

এক ডলারে মিলছে ২৭ লাখ ইরানি রিয়াল

বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের

মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক

ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫

নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়

হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের

ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত

পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে

ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ