ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাইকগাছায় সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২০-১-২০২২ দুপুর ৪:৫১

খুলনার পাইকগাছায় এই প্রথম সমলয় পদ্ধতিতে রবি মৌসিমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধানের চাষাবাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণের উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) উপজেলার সোনাতন কাটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. ফজলুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন- খুলনার কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. হাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার, প্রকৌশলী দিপংকর কুমার বালা, উপ-সহকরী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুবজোতি সরকার। বক্তব্য রাখেন- উপ-সহকারী কৃষি অফিসার আবুল কালাম আজাদ, বিল্লাল হোসেন, শেখ তোফায়েল আহমেদ তুহিন, কৃষক জিএম আব্দুস ছাত্তার।

এ সময় প্রধান অতিথি বলেন, সমলয়ে চাষাবাদের রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান রোপণ করলে প্রতি ঘণ্টায় একজন শ্রমিকের মাধ্যমে এক বিঘা জমি চাষ করা যায়। এভাবে প্রতিদিন ৮ ঘণ্টায় ৮ বিঘা জমি চাষ করলে খরচ ও অর্থে অপচয় কমে যাবে। সনাতন পদ্ধতিতে ৮ বিঘা জমিতে ৩৫ জন শ্রমিক লাগবে। খরচ তিনগুণের বেশি হবে। এ এলাকায় সমলয় পদ্ধতির চাষ প্রথম। উপজেলার হরিঢালী ইউনিয়নের সোনাতন কাটিতে এবার ১৫০ বিঘা জমিতে স্থানীয় কৃষকরা আমাদের কৃষি অফিসের সহয়তায় এ চাষ করছেন। আগামীতে এ পদ্ধতি দেখে অনেকেই উদ্বুদ্ধ হবেন বলে আশা করছে কৃষি বিভাগ।

শাফিন / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার