ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আবারও গাজা উপত্যকায় হামলা ইসরাইলের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২১ সকাল ৯:২১

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উপর আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইল। গাজা উপত্যকা থেকে আগুনে বেলুন ছোঁড়ার অভিযোগ তুলে ইসরাইল এই হামলা চালায়।

ব্রিটিশ সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যম বিবিসি এ খবর দিয়েছে। বিবিসি বলছে, গাজা শহর থেকে বুধবার রাতে ইসরাইলি বিমানের হামলার শব্দ শোনা গেছে।

ইজরাইলের ফায়ার সার্ভিস দাবি করেছে, গতকাল গাজা থেকে কয়েকটি আগুনে বেলুন ইহুদিবাদী ইসরাইলের দিকে ছোঁড়া হয় যার বিস্ফোরণে কয়েক জায়গায় আগুন ধরে যায়। 

১১ দিনের যুদ্ধ শেষে গত ২১ মে ইহুদিবাদী ইসরাইল এবং গাজাভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এই প্রথম এ ধরনের বড় কোনো হামলার ঘটনা ঘটলো। গতকাল ইসরাইলের উগ্রপন্থী ইহুদিবাদীরা পবিত্র জেরুজালেম আল-কুদস শহরে পতাকা মিছিল করে। এই নিয়ে ফিলিস্তিনি জনগণ ও ইহুদিবাদীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল। এর মধ্যেই গাজায় বিমান হামলা চালালো ইসরাইল।

ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, গাজা এবং খান ইউনূস শহরে তাদের জঙ্গিবিমানগুলো হামলা চালিয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে- যেসব জায়গায় হামলা চালানো হয়েছে সেগুলো হামাস সামরিক কাজে ব্যবহার করত।

ইসরাইলি বিমান হামলায় গাজায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায় নি। হামাস বা গাজার অন্য প্রতিরোধকামী সংগঠনগুলো কি ধরনের ব্যবস্থা নিচ্ছে তাও স্পষ্ট নয়। তবে হামাসের একজন মুখপাত্র টুইটারে দেয়া এক বিবৃতিতে জানিয়েছেন যে, তাদের প্রতিরোধ লড়াই অব্যাহত থাকবে এবং দখলদাররা পুরো ফিলিস্তিনি ভূখণ্ড থেকে উৎখাত না হওয়া পর্যন্ত তারা তাদের অধিকার রক্ষা করে যাবেন।
সূত্র : পার্সটুডে

প্রীতি / প্রীতি

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত

ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল