বাউফলে পূর্বশত্রুতার জেরে বসতঘরে আগুন
পটুয়াখালীর বাউফলে একটি দোতালা কাঠের বসতঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভোররাতে উপজেলার কেশবপুর ইউপির কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে ঘরটিতে আগুন ধরিয়ে দেয়া হয়েছে। দোতালা কাঠের ঘরটির খুঁটি ও টিন পুড়ে ধুমড়ে-মুচড়ে পড়ার বিকট শব্দ শুনতে পেয়ে প্রতিবেশী কামাল হোসেন, শাহিদা বেগম, আলতাফ হোসেন ও শান্তা বেগম দৌড়ে এসে চিৎকার শুরু করেন। বসতঘরটির মালিক রফিকুল ইসলাম রাতে বাড়িতে না থাকায় ঘরের মহিলা সন্তানদের নিয়ে অন্য বাড়িতে রাতযাপন করছিলেন। ওই সময়ে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। প্রায় ৫ ঘণ্টা পর সকাল ৭টার দিকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছালে আগুণে ততক্ষণে ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে অঙ্গারে পরিণত হয়য়।
ঘরের মালিক রফিকুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জের ধরে কেশবপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন পিকু আমার বসতঘরটিতে আগুন দিয়েছেন। একটি মাইক্রোবাস পুড়িয়ে দেয়া, ঘরের মালামাল লুণ্ঠন, রড চুরি ও আমাকে কুপিয়ে হত্যাচেষ্টাসহ একাধিক মামলা তার বিরুদ্ধে চলমান রয়েছে। পুড়ে যাওয়া ঘর ও মালামালের ক্ষয়ক্ষতির পরিমাণ ২৫ লক্ষাধিক টাকা।
ইউপি চেয়ারম্যান জানান, আমি বা আমার কোনো লোক এ ঘটনার সাথে জড়িত নয়। তার কোনো দোসররা এ ঘটনা ঘটাতে পারে।
উপজেলা ফায়ার সার্ভিস পরিদর্শক আরিফুজ্জামান শেখ জানান, আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
বাউফল থানার অফিসার ইনচার্জ আল মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো কোনো অভিযোগ পাইনি।
শাফিন / জামান
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা