মহাসড়কের আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার
চট্টগ্রামের মিরসরাই থানা পুলিশের সাঁড়াশি অভিযানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি, চুরি, ছিনতাইয়ের অভিযোগে সংঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের চিহ্নিত ৯ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- সীতাকুণ্ড উপজেলার মধ্যম সলিমপুর গ্রামের সেকানদার মিয়ার ছেলে মিজানুর রহমান প্রকাশ সাদ্দাম (২৪), মিরসরাই উপজেলার পূর্ব হাইতকান্দি এলাকার রবিউল হোসেন এর ছেলে আরাফাত হোসেন রনি (২৩), চট্টগ্রামে ফি-ফোর্ট এলাকার মো: ওসমান এর ছেলে তুষার(২২), সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর এলাকার ফরিদুল আলমের ছেলে মোঃ শহিদ(২৩), চট্টগ্রাম কালুশাহ এলাকায় মৃত বজলুল হকের ছেলে মোঃ বক্কর(২৬), বাক্ষ্মণবাড়িয়ার কসবা এলাকার জসিম উদ্দিনের ছেলে মোঃ মহসিন (২৩), ভাটিয়ারী হাতেম পাড়া এলাকার মোঃ রফিক এর ছেলে রবিউল হোসেন (২৪), কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় মোঃ ইউসুফ ছেলে রাকিব হোসেন (২০) ও লক্ষীপুরের চন্দগঞ্জ এলাকার আব্দুর রাজ্জাক ছেলে মাসুদুর রহমান (২৩) সহ ছিনতাই হওয়া একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) আটককৃতদের আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে।
মিরসরাই থানা সূত্রে জানা যায়, আটককৃতরা বিভিন্ন সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রী বেশে ছিনতাই এবং মহাসড়কে রড মেরে গাড়ি ডাকাতি করত।মামলার তদন্তকারী কর্মকর্তা মীরসরাই থানায় তদন্ত কর্মকর্তা অলি উল্লাহ জানান, নিজামপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকীর নেতৃত্বে তথ্যপ্রযুক্তির মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত আন্তঃজেলা ডাকাতদলের ৯ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে।
এমএসএম / জামান
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied