ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় প্রাণ গেল এক পরিবারের ৩ জনের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ১০:১০

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাস ও সিএনজির সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২১ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহতরা হলেন আব্দুর রহমান (৬৫), মো. রিয়াজুল ইসলাম ৪৮ ও মোছা. শারমিন (৩৭)। তাদের সবার বাড়ি বরিশালের উজিরপুরে।

এ ঘটনায় সিএনজিচালক আব্দুর রফিক (৫০) ও শাকিরা নামে পাঁচ বছরের এক শিশু আহত হয়েছে।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, ওই তিনজন আজ সকালে বরিশাল থেকে লঞ্চযোগে ঢাকায় আসেন। এরপর সিএনজি নিয়ে মাতুয়াইলের একটি হাসপাতালের দিকে যাচ্ছিলেন। পথে বাসের সঙ্গে সংঘর্ষ হয় সিএনজির।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এমএসএম / এমএসএম

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব