ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চুয়াডাঙ্গায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শীতার্ত নৈশপ্রহরী ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ


শামীম রেজা, চুয়াডাঙ্গা photo শামীম রেজা, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ১০:২৬

চুয়াডাঙ্গায় গভীর রাতে বাজারের নিরাপত্তার দায়িত্বে থাকা নৈশপ্রহরী ও অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক সজল। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মধ্যরাতে জেলা সদরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তিনি।

ওই রাতে তিনি সদরের বড়বাজার, বাসস্ট্যান্ড, নিচের বাজার, কেদারগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় আশ্রয় নেয়া শীতার্ত ছিন্নমূল মানুষ ও বাজারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নৈশপ্রহরীদের মাঝে নিজস্ব অর্থায়নে প্রায় ২০০ কম্বল বিতরণ করেন। প্রচণ্ড শীতের মাঝে ছিন্নমূল অসহায় লোকজন কম্বল পেয়ে ভীষণ খুশি।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক সজল বলেন, শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠাণ্ডজনিত রোগ-ব্যাধি, তাই মানবিক কারণে নিজস্ব প্রচেষ্টায় জেলা ছাত্রলীগের পক্ষ থেকে ওই ২০০ শীতার্ত মানুষের মাঝে কম্বলগুলো দিতে পেরেছি। প্রচণ্ড শীতের মধ্যে রাতের বেলা দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ও ছিন্নমূল মানুষ অনেক কষ্ট করেন। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই আমি রাতের বেলা বের হয়েছিলাম।

এ সময় উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক সজল, ছাত্রলীগ নেতা রাকিবুল হাসান নিপ্পন, আরফিন সজিব, জাভেদ আকিব, শেখ শাওন, হাসান আলামিন প্রমুখ।

এমএসএম / জামান

মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাণীশংকৈলে উত্তম কৃষি পদ্ধতির মাধ্যমে টেকসই, নিরাপদ ও মান-সম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা

সিংড়ায় ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ বিতরণ

সংবাদ প্রকাশের পর অসহায় ছবদের আকন্দের ঘরে ছুটে গেলেন ইউএনও আরিফ উল্লাহ নিজামী

মনোহরগঞ্জে ঘূর্ণিঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন উপজেলার ১১ টি ইউনিয়নে ২৮ হাজার পরিবার

কালিয়ায় পার্টনার প্রোগ্রামের আওতায় ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘা থানার অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নোয়াখালীতে মাইক বাজিয়ে আ.লীগের স্লোগান, পুলিশ দেখে পালালো যুবক

ভোলায় ইজিপিপি’র আওতায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন

হাতিয়ায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু

নড়াইলে সলতান স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় কমিশনার

ভূরুঙ্গামারীতে “নতুন কুঁড়ি স্পোর্টস কমিটি”র সভা অনুষ্ঠিত

ধামরাইয়ে ৬০০ লিটার ডিজেল জব্দ