ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

গরুর খামার করে স্বাবলম্বী ইউনুচ


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ১১:১৮
নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়ন পরিষদের নাওরা গ্রামের মো. ইউনুচ শরীফ (৪৮) কাঁচামালের ব্যবসা করেন। তিনি এখন নিজেই স্বাবলম্বী। এই সাফল্য তিনি অর্জন করেছেন গাভীর খামার করে। ইউনুচ শরীফ ২০০২ সালে নড়াইল জেলার এক আত্মীয়র বাড়িতে বেড়াতে যান। এ সময় তার চোখে পড়ে একটি গাভীর খামার। তখনই তার মাথায় আসে নিজেই একটি গাভীর খামার করবেন। এরপর তিনি স্ত্রী রেনুকা বেগমকে সঙ্গে নিয়ে নেমে পড়েন সেই কাজে।
 
ইউনুচ শরীফের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০২ সালে দুটি ফ্রিজিয়ান গাভী নিয়ে শুরু হয় তার খামারের কার্যক্রম। এখন তিনি ৪টি গাভী ও ৩টি বাছুরের মালিক। কাঁচা ঘাসের চাহিদা মেটাতে বাড়ির পাশে ৫০ শতাংশ জমিতে চাষ করেছেন নেপিআর ঘাস। সেই ঘাস থেকে ৭টি গরুর খাবার হয়ে যায়। পাশাপাশি অবশ্য দানাদার খাদ্য খৈল, ভুসি ও ক্যালসিয়াম ওষুধ খাওয়াতে হয়।
 
খোঁজ নিয়ে জানা গেছে, তার দুটি গরু গাভিন আর দুটি গাভী প্রতিদিনে ৩৫ কেজি করে দুধ দেয়। 
 
ইউনুচ শরীফ জানান, তিনি বর্তমান ৫০ টাকা দরে দৈনিক ৩৫ কেজি দুধ বিক্রি করছেন। তার মাসিক খরচ হয় গড়ে ৩০ হাজার টাকা। দুধ বিক্রি করে তার আয় হয় ৫২ হাজার ৫০০ টাকা। শুধু তাই নয়, তিনি প্রতিটি বাছুর ৭০-৮০ হাজার টাকা করে বিক্রি করতে পারেন। শুধু গরু পালন করেই থেমে নেই তিনি, তিনি কাঁচামালের ব্যবসাও করছেন। এ টাকা দিয়ে তিনি তিন ছেলে-মেয়েকে লেখাপড়া করাচ্ছেন।
 
উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৬৫১টি খামার রয়েছে। এরমধ্যে নিবন্ধন ৬০টি এবং নিবন্ধন ছাড়া ৫৯১টি খামার রয়েছে।
 
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জিন্নু রাইন বলেন, কঠোর পরিশ্রম ও ধৈর্য থাকলে জীবনে সফলতা আসে, ইউনুচ শরীফ এর উদাহরণ। আমরা সব সময়ই খামারিদের পাশে আছি। মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সব সময়ই খামারিদের প্রয়োজন অনুযায়ী খামারগুলো পরিদর্শন করছেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা