কম দামে করোনার ওষুধ পাচ্ছে বাংলাদেশসহ ১০৫ দেশ
বিশ্বের ১০৫টি নিম্ন ও মধ্যম আয়ের দেশ কম দামে পেতে যাচ্ছে মার্কিন কোম্পানি মার্কের করোনার খাওয়ার বড়ি মলনুপিরাভির। স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জানুয়ারি) জাতিসংঘের জনস্বাস্থ্য বিষয়ক গ্রুপ মেডিসিন পেটেন্ট পুলের (এমপিপি) পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
এমপিপির পক্ষ থেকে বলা হয়েছে, দরিদ্র দেশে মার্কের করোনার খাওয়ার ওষুধ কম দামে সরবরাহের জন্য ২৭টি জেনেরিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে চুক্তি করা হয়েছে।
এমপিপির নির্বাহী পরিচালক চার্লস গোর বলেন, এটি একটি জরুরিভাবে প্রয়োজনীয় করোনা চিকিৎসার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। গত অক্টোবরে এমপিপির সঙ্গে একটি চুক্তি করে মার্ক। পরে এমপিপি সাব-লাইসেন্সের মাধ্যমে মার্কের ওষুধ বিভিন্ন দেশের প্রস্তুতকারকদের তৈরির জন্য অনুমতি দেয়।
এই সাব-লাইসেন্সের মাধ্যমে প্রস্তুতকারক কোম্পানিগুলো মলনুপিরাভির তৈরি করতে পারবে। বাংলাদেশসহ বিশ্বের ১১টি দেশের ২৭টি জেনেরিক ওষুধ প্রস্তুতকারক কোম্পানিতে তৈরি হবে এই ওষুধ। এগুলোর মধ্যে পাঁচটিতে পাওয়া যাবে মলনুপিরাভিরের কাঁচামাল। ১৩টি কোম্পানি কাঁচামাল ও ওষুধ তৈরি করবে। আর নয়টিতে শুধু ওষুধটি তৈরি করা হবে।
অ্যান্টিভাইরাল ড্রাগ মলনুপিরাভির করোনাভাইরাসের একটি নির্দিষ্ট এনজাইমকে লক্ষ্য করে কাজ করে। ওই এনজাইমটি ব্যবহার করে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে। এ ছাড়া ওষুধটি ভাইরাসের জেনেটিক কোডে একটি ত্রুটি তৈরি করে, যা ভাইরাসটিকে বিভাজিত হতে বাধা দেয়। যার ফলে দেহে ভাইরাসের পরিমাণ কমে যায় এবং এর কারণে রোগের তীব্রতাও কমে আসে।
ওষুধটির ব্যাপারে মার্কের পক্ষ বলা হচ্ছে, তাদের উদ্ভাবিত করোনার খাওয়ার ওষুধ আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি হওয়ার মতো জটিলতা সৃষ্টির ঝুঁকি কমায়।
জামান / জামান
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২
আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি
ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ