ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়ে ঐশীকে বিয়ে করলেন এমপি ছোট মনির


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ১:৫০
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। কনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খানের একমাত্র মেয়ে ঐশী খান।
 
সাবেক মন্ত্রীর পরিবার সূত্রে জানা যায়, ২৯ বছরের ঐশী খান লন্ডন থেকে বিবিএ পাস করেছেন। মেয়ে ঐশী ছাড়াও শাজাহান খানের আরো দুই ছেলে রয়েছে।
 
ছোট মনিরের পারিবারিক সূত্র জানায়, গত সোমবার (১৭ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে বিয়ের কাবিন সম্পন্ন হয়। ওই দিন রাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে গায়ে হলুদের আয়োজন করা হয়। এরপর গত বুধবার (১৯ জানুয়ারি) রাতে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে কন্যা সম্প্রদান করেন সাবেক মন্ত্রী ও শ্রমিক নেতা শাহজাহান খান।
 
সেনা মালঞ্চে বিবাহের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিসহ অন্তত ২০ জন সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।
 
এদিকে, এমপি ছোট মনিরের গায়ে হলুদ, বিয়ের আনুষ্ঠানিকতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়। দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন নবদম্পতির ছবি পোস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে আবার অনেকেই ফেসবুক লাইভে এসে এমপি ছোট মনির ও ঐশী নবদম্পতির জন্য তাদের দীর্ঘায়ু এবং শুভকামনাও জানান।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার