ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত হলেন চাঁদপুর সদর সার্কেলের আসিফ মহিউদ্দীন


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ১:৫৫

রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম) ভূষিত হয়েছেন চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দীন। অসীম  সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের অত্যন্ত সম্মানজনক এ পদকে তাকে ভূষিত করা হয়। আগামী ২৩ জানুয়ারি ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সপ্তাহ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা পদক প্রদান করা হবে বলে জানা গেছে।

জানা যায়, ইতিপূর্বে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ এবং কাউন্টার টেররিজম বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে কাজ করার সুবাদে অপরাধ নিবারণমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম,  অবৈধ বিদেশি অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজ গ্রেফতার, গণধর্ষণের আসামি গ্রেফতার, মাদক উদ্ধারসহ বর্তমান সময়ে সংঘটিত বিভিন্ন ধরনের সাইবার ক্রাইম নিয়ে কর্মতৎপরতার দরুণ বাংলাদেশ পুলিশ কর্তৃক তাকে এই সম্মানসূচক স্বীকৃতি দেয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের এমন সম্মানজনক পদকে ভূষিত হওয়ায় তার কাজের অগ্রগতির প্রতি আরো উৎসাহ এবং দায়িত্ব বেড়ে গেছে বলে তিনি মনে করছেন। আসিফ মহিউদ্দীন বলেন, আগামীতেও আমি যেন সততা, নিষ্ঠা এবং দক্ষতার সাথে আমার পুলিশি দায়িত্ব পালন করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম বিভাগের এডিসি হিসেবে কর্মরত ছিলেন এবং সিএমপির বিশেষায়িত বাহিনী সোয়াট ও সাইবার ক্রাইম ইউনিটের কমান্ডার হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জর্ডানে সোয়াটের ওপর দুবার প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

এমএসএম / জামান

মোহনগঞ্জে মেধা অন্বেষণ-২০২৬, ১০ শিক্ষার্থী পেল বৃত্তি

*ঢাকা জেলায় দুই দিনব্যাপী রুকন সমাবেশ অনুষ্ঠিত*

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি