কেএমপির মাদকবিরোধী অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১০
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মাদকবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলেন- মো. হৃদয় তালুকদার (৩২)। তিনি সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা গাবতলার মোড় এলাকার বাসিন্দা। জুয়েল শেখ (৩৬) খুলনা থানার খানজাহান আলী রোড গ্লাক্সোর মোড় এলাকার বাসিন্দা। মো. শাহাবুল সরদার (৩৪) সোনাডাঙ্গা মডেল থানার গোবরচাকা নবীনগর এলাকার বাসিন্দা। শেখ শিহাব উদ্দীন রুবেল (৩৭) বাগেরহাট জেলার ফকিরহাট থানার পাপলা শ্যামনগর এলাকায় বাস করেন। সঞ্জয় কুমার দাস (২৩) খুলনার দাকোপ থানার কৈলাশগঞ্জ হরিণটানা মধ্যেপাড়া গ্রামের বাসিন্দা।
এছাড়া মো. রবিউল শেখ (২৮); তিনি খালিশপুর থানার উত্তর কাশিপুর গ্রামের বাসিন্দা। মো. হাছিফ শিকদার (২০) খুলনার চাঁনমারী মসজিদ রোডে বাস করেন। মো. আব্দুল নয়ন শেখ (২৩) খালিশপুর থানার রাজধানীর মোড়ে বাস করেন। মো. মিরাজ ফরাজী (২৬) পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার পাঙ্গাশিয়া গ্রামে বাস করেন। তাপস দাস (৩৪) মাদারীপুর জেলার শিবচর থানার ভদ্রাসন দাস বাড়ী এলাকার বাসিন্দা। তবে বর্তমানে খুলনার দৌলতপুর থানার ভদ্রাসন দাস বাড়ী এলাকায় বাস করেন।
কেএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের কাছ থেকে ৬৬৫ পিস ইয়াবা বড়ি, ৬৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথকভাবে ৯টি মাদক মামলা হয়েছে।
এমএসএম / জামান
ধামইরহাটে ‘গল্প বলা’ প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রীর খুলনায় সফর ২২ অক্টোবর
আদমদীঘিতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অবসরপ্রাপ্তদের ৭ম পূর্ণ মিলনী অনুষ্ঠিত
মুকসুদপুরের গেড়াখোলা কুমার নদীতে জমজমাট নৌকাবাইচ, হাজারো দর্শকের ঢল
লালমনিরহাটে দুর্গাপূজা ঘিরে ব্যাপক নিরাপত্তায় তিস্তা ব্যাটালিয়ন ৬১ বিজিবি
পটিয়ায় এনসিপির ৮২ সদস্যের আহ্বায়ক কমিটি, নেতৃত্বে প্রকৌশলী-আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষ
রায়গঞ্জে সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা নিয়ে আলোচনা অনুষ্ঠিত
মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের পাল্টাপাল্টি তথ্যে আটকে আছে কুড়িগ্রাম বালু গবেষণা কেন্দ্র
স্বেচ্ছাসেবকলীগ নেতার নির্দেশে জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিল, থানায় মামলা
সাজেকে প্রথম দিনেই প্রবেশ করলো ৮০০ পর্যটক
নবীনগরে দুই বোনের নাম বাদ দিয়ে ওয়ারিশ সনদ, চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ
আইনশৃঙ্খলা রক্ষার মহান দায়িত্ব পুলিশের: এসপি মোল্লা আজাদ হোসেন