ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার মুক্তিযোদ্ধার ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ২:৩০

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের পূর্ব মালিপড়ায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১৪ লাখ ১১ হাজার টাকা বরাদ্দে বীর মুক্তিযুদ্ধা মৃত মন্তাজ মিয়ার স্ত্রীকে দেয়া মুক্তিযোদ্ধার ঘর নির্মাণে দুর্নীতি ও নিম্নস্তরের ইট, বালু, সিমেন্ট, দিয়ে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে কন্ট্রাক্টারের বিরুদ্ধে। 

এ বিষয়ে মুক্তিযোদ্ধার সন্তান খুরশিদ আলম সকালের সময়কে বলেন, আমি উপর মহল থেকে সব কর্মকর্তার কাছ থেকে হাঁটি হাঁটি পা পা করে অনেক কষ্ট করে আমার মায়ের নামে এ-ই বরাদ্দ এনেছি। মাননীয় প্রধানমন্ত্রী ১৪ লাখ ১১ হাজার টাকা ঘর নির্মাণের জন্য বরাদ্দ দিয়েছেন এখানে ৭-৮ লাখ টাকার ঘর নির্মাণ হচ্ছে না। তাও আবার নিম্নমানের মালামাল দিয়ে ঘর নির্মাণ করছে, যা টেকসই নয়। একের পর এক ঠিকাদার দিয়ে নির্মাণ করা হচ্ছে, যা নির্মাণের পরে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আমি এ বিষয় নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার লামইয়া সাইফুলকে জানালে তিনি বলেন, আমি দাঁড়িয়ে থেকে কাজ বুঝে নিতে বলেন। এ বিষয়ে কন্ট্রাকটারকে জানালে তারা আমাকে উল্টা হুমকি-ধমকি দেয়। আমি এর বিচার প্রধানমন্ত্রীর কাছে চাই।

কন্ট্রাক্টর কবির আহমদের সাথে মুঠোফোনে কথা বললে তিনি বলেন, সবকিছুই এক নাম্বার ইট, সিমেট ও বালু দিয়েই করা হচ্ছে।

এমএসএম / জামান

সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা

রায়গঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত, বজ্রপাতের ঝুঁকি কমাতে তালগাছ রোপণের আহ্বান

বারহাট্টায় বাড়ি ফেরার পথে হামলার ঘটনায় মামলা, উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য

বিলাইছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পত্নীতলায় প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

পিরোজপুরে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

টুঙ্গিপাড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মহড়া

দুই হাত নেই, পায়ের আঙুলে লেখেন; দুঃখু মিয়ার পাশে দাঁড়াল নরসিংদীর ডিসি

ভাণ্ডারিয়ায় নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, জরিমানা ও সিলগালা

ঘিওরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

সুবর্ণচরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুরো সবজি বাগান ধুলিস্যাৎ