ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নড়াইল জেলা পুলিশের আয়োজনে ক্যারমবোর্ড ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত


হাবিবুর রহমান, নড়াইল photo হাবিবুর রহমান, নড়াইল
প্রকাশিত: ২১-১-২০২২ দুপুর ৩:৫৫
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিল শেডে দুই দিনব্যাপী ক্যারমবোর্ড ও দাবা প্রতিযোগিতা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্ট শেষে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অপরাহ্ণে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নড়াইল জেলা পুলিশ সুপার  প্রবীর কুমার রায় (পিপিএম, বার)। 
 
টুর্নামেন্টের ক্যারম প্রতিযোগিতায় টিএসআই মো. ইব্রাহিম হোসেন ও এটিএসআই মো. তারিকুল ইসলামের দল পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম ও এটিএসআই মো. ফারুক হোসেনের দলকে হারিয়ে বিজয়ের গৌরব অর্জন করে। অন্যদিকে দাবা প্রতিযোগিতায় সার্জেন্ট রিফাজ মিয়া চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং মো. ইমরান হোসেন জনি রানারআপ হন।
 
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নিজেকে সুস্থ, সুন্দর ও কর্মক্ষম রাখতে খেলাধুলার প্রয়োজন রয়েছে। পেশাদারি দায়িত্বের পাশাপাশি মানসিক প্রশান্তির জন্য খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে। 
 
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানজিলা সিদ্দিকা, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত কবিরসহ জেলা পুলিশের কর্মকর্তাগণ ও টুর্নামেন্টে অংশগ্রহণকারী পুলিশ সদস্যবৃন্দ।

এমএসএম / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা