করোনায় বিশ্বে এক দিনে ৯ হাজার মৃত্যু, শনাক্ত ৩৬ লাখ
বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৯ হাজার ৩৪ জন। এ নিয়ে মহামারি শুরুর পর বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৫৬ লাখ ৩ হাজার ১৬০ জনে। একই সময় এ ভাইরাসে শনাক্ত হয়েছেন আরো ৩৬ লাখ ৩২ হাজার ৬৬১ জন। তাতে সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৩৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৪৩২ জনে। শনিবার (২২ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারস সবশেষ তথ্য অনুযায়ী, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ৩৬ জন। একই সময়ে মারা গেছেন ২ হাজার ৭৭৭ জন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ কোটি ১৩ লাখ ৯৪ হাজার ৫৭৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৮৭ হাজার ৬৪৩ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৫১২ জন।
এদিকে দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরই রয়েছে ফ্রান্স। দেশটিতে একদিনে সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৮৫১ জন এবং মারা গেছেন ২৩৩ জন। এ নিয়ে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৩৪৭ জনের মৃত্যু ও ১ কোটি ৬০ লাখ ১ হাজার ৪৯৮ জন সংক্রমিত হয়েছেন। করোনা থেকে সেরে উঠেছেন ১ কোটি ৬৩ হাজার ৮১২ জন।
যুক্তরাষ্ট্র ছাড়া বিশ্বের অন্যান্য যেসব দেশে এই দিন সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সে দেশগুলো হলো- ফ্রান্স (নতুন আক্রান্ত ৪ লাখ ৮৫১ জন, মৃত ২৩৩ জন), ভারত (নতুন আক্রান্ত ৩ লাখ ৩৫ হাজার ৪৫৮ জন, মৃত ৪৮৯ জন), ইতালি (নতুন আক্রান্ত ১ লাখ ৭৯ হাজার ১০৬ জন, মৃত ৩৭৩ জন), ব্রাজিল (নতুন আক্রান্ত ১ লাখ ৬৮ হাজার ৮২০ জন, মৃত ৩৯৬ জন)।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিলো চীনে। তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি।
জামান / জামান
বিশ্বের বেশিরভাগ মানুষের মৃত্যু হয় যে ১০ কারণে
পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের
মাল্টায় মানবপাচার ও শ্রমশোষণের অভিযোগে বাংলাদেশি ব্যবসায়ী আটক
ওই বিমানের ক্যাপ্টেনকে কুড়াল দিয়ে আঘাত করেন কো-পাইলট
গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫
নেতানিয়াহু বলেছে পাইপ মিস্ত্রি বিমানকে রক্ষা করেছে, সত্যি কি না জানি না
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়
হঠাৎ ‘অস্বাভাবিক’ গোপন বৈঠক ট্রাম্পের প্রভাবশালী কর্মকর্তাদের
ভারতের সীমান্তরক্ষীর গুলিতে দুই পাকিস্তানি নিহত
পাত্রীদের নিকাব পরার শর্ত দিয়েছিলাম, কেউ রাজি হয়নি, পাইলট শুনে সবাই রাজি
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন, হাসপাতালে এখন লড়ছেন মৃত্যুর সঙ্গে
ভারতীয় পাইলটকে মেরে রক্তাক্ত করা কো-পাইলটের পরিচয় প্রকাশ