ইয়েমেনের কারাগারে বিমান হামলায় নিহত ৭০, আহত শতাধিক
সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের একটি কারাগারে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৭০ জন নিহত ও আহত হয়েছেন শতাধিক। এক হুতি কর্মকর্তা এবং দাতব্য চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের বরাত দিয়ে আলজাজিরা বলছে, উত্তর ইয়েমেনের একটি কারাগারে বিমান হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছেন। দেশটিতে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাত গত সোমবার আবুধাবিতে হুতিদের ড্রোন হামলার পর নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।
ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হুতিরা উৎখাত করার পর সেই সরকার আবার পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন জোট। হুতিরা গত সোমবার আবুধাবিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করলে সংঘাত নতুন মাত্রা পায়। এর ফলেই ইয়েমেনে এই বিমান হামলা চালানো হলো।
ইয়েমেনে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) মিশনের প্রধান আহমাদ মহত সিএনএনকে বলেন, সাদা নগরীতে সহকর্মীদের কাছ থেকে জেনেছি, বিমান হামলাস্থলে এখনো বহু মরদেহ পড়ে আছে। তাদের সংখ্যা কত তা জানা অসম্ভব। সেখানে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে বলেই মনে হচ্ছে।
তিনি বলেন, সাদা নগরীতে এমএসএফ সহায়তা দিচ্ছে এমন একটি হাসপাতালে এত আহত মানুষ ভর্তি হয়েছে যে সেখানে আর স্থান সংকুলান হচ্ছে না। নগরীর আরো দু’টি হাসপাতালেও বহু আহত মানুষ ভর্তি হচ্ছে।
জামান / জামান
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নেতার ঝুলন্ত লাশ মিলল দলীয় কার্যালয়ে
ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প : নিহত বেড়ে ৩৮
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প, নিহত ২
আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান : এনডিটিভি
ইরানের বিরুদ্ধে ‘অভূতপূর্ব’ পদক্ষেপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ইসরায়েলি কারাগারে আটক ৪৭৬৯ ফিলিস্তিনি
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
হরমুজ প্রণালিতে মার্কিন হামলা, জাহাজ অচল
কলম্বিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৪, লুটপাটের আশঙ্কায় কারফিউ জারি
সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড
গৌতম আদানির ফৌজদারি মামলা যুক্তরাষ্ট্রের আদালতে খারিজ