ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিক নিহত


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২২-১-২০২২ দুপুর ২:৫৬

ধামরাইয়ে গাছবোঝাই ট্রাকের চাপায় ইজিবাইকে থাকা জেসমিন আক্তার (৩০) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম বাজারে এ দূর্ঘটনা ঘটে। জেসমিন আক্তার উপজেলার বালিয়া ইউনিয়নের দুনীগ্রাম এলাকার ইউসুফ আলীর স্ত্রী। তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

পুলিশ জানায়, প্রতিদিনের মতো গার্মেন্টস ছুটি শেষে বাড়ি ফিরছিলেন জেসমিন আক্তার। ইজিবাইকযোগে বাড়ি ফেরার পথে কাওয়ালিপাড়া-বালিয়া আঞ্চলিক সড়কের নবগ্রাম বাজারে পৌঁছলে সামনে থেকে আসা একটি গাছবোঝাই ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়। এতে জেসমিন আক্তার মাটিতে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।

কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা বলেন, ট্রাকচাপায় ঘটনাস্থলেই পোশাক ওই শ্রমিকের মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামান / জামান

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত