ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নাঙ্গলকোটে স্কুল শিক্ষকের ফলদ ও বনজ গাছ কেটে ফেলার অভিযোগ


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২২-১-২০২২ বিকাল ৭:৪৫

কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট হাজারী বাড়ীর মাস্টার আবদুল মমিন হাজারীর মালিকানাধীন বাড়ীর ফলদ ও বনজ ১০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে একই বাড়ীর মৃত সিদ্দিকুর রহমানের ছেলে হাবিবুল ইসলাম খোকন ও আরিফুল ইসলাম শিপনের বিরুদ্ধে। শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে এ গাছ কাটার ঘটনা ঘটে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভূক্তভোগী মাস্টার আবদুল মমিন হাজারী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রায়কোট গ্রামের হাজারী বাড়ীর মৃত মৌলভী ওসমান গনি হাজারীর ছেলে লক্ষীপদুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক আবদুল মমিনের বাড়ীর জমি দখল করে ফলদ ও বনজ গাছ কেটে নিজ বাড়ীতে যাওয়ার রাস্তা থাকা সত্ত্বেও আরেকটি নতুন রাস্তা তৈরি করছে একই গ্রামের  মৃত সিদ্দিকুর রহমানের ছেলে হাবিবুল ইসলাম খোকন ও আরিফুল ইসলাম শিপন। শুক্রবার জুম্মার নামাজের সময় ভূক্তভোগী মাস্টার আবদুল মমিন হাজারী নামাজ পড়তে মসজিদে গেলে খোকন ও শিপন গাছ গুলো কেটে ফেলে। এ ব্যাপারে ভূক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মাস্টার আবদুল মমিন হাজারী বলেন , আমার ছেলেরা বাড়ীতে না থাকায় ও আমি জুম্মার নামাজ পড়তে গেলে এ সুযোগে খোকন ও শিপন আমার ফলধর ও বনজ বৃক্ষ গুলো কেটে ফেলে। আমি এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

অভিযুক্ত হাবিবুল ইসলাম খোকন ও আরিফুল ইসলাম শিপন বলেন, মাস্টার আবদুল মমিন আমাদের চাচা, আমরা রাস্তাটি করতে গিয়ে বাড়ীর সকলের গাছ কেটেছি। কিন্তু আমার চাচা এভাবে অভিযোগ করবে আমরা ভাবিনি।

জামান / জামান

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন