ঢাকা রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই


সাইফুল ইসলাম,   গোপালপুর photo সাইফুল ইসলাম, গোপালপুর
প্রকাশিত: ২২-১-২০২২ রাত ৮:৪

টাঙ্গাইলের গোপালপুরে দুই পুলিশ সদস্যের উপর হামলা চালিয়ে মারধর করে হ্যান্ডকাপসহ রিপন (৩৮) নামে এক আসামিকে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মিজানুর রহমান (৪০) নামে ছিনকারীকে গ্রেফতার করেছে গোপালপুর থানা পুলিশ। আসামি রিপন উপজেলার চিলাবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও ছিনতাইকারী মিজানুর ভুটিয়া গ্রামের মৃত ইনতাজ আলীর ছেলে।

আহত দুই পুলিশ সদস্য হলেন- গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন ও কনস্টেবল মাখন চন্দ্র সূত্রধর। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে এসআই সালাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং কনস্টেবল মাখন চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) তাদেরকে টাঙ্গাইলে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের ভুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় গোপালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, রিপনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় মিজানুর ও তার লোকজন পুলিশের ওপর হামলা চালায়। এ সময় হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।

পরে ওই এলাকায় অভিযান চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি রিপন ও মিজানকে গ্রেফতার করা হয়। ছিনতাইকারী মিজান উপজেলার ধোপাকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী সিরাজুল ইসলামের ভাই। সে (মিজান) নেশাগ্রস্ত এবং ইয়াবা সেবনকারী হিসেবে এলাকায় পরিচিত। শনিবার তাদের দু'জনকেই টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

জামান / জামান

দলীয় নেত্রীর সাথে অসামাজিক কাজ করতে গিয়ে তালাবদ্ধ বিএনপি নেতা

শীতের আগমনী বার্তা: বাঘায় খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা

নেত্রকোণার ঐতিহ্যবাহী মগড়া নদীর খনন কাজের শুভ উদ্বোধন

চুয়াডাঙ্গা সীমান্তে থামছে না স্বর্ণ ও মাদক পাচার, সক্রিয় পুরোনো সিন্ডিকেট

প্রেসক্লাব চৌগাছার সাধারণ সভা অনুষ্ঠিত

আদমদীঘির কুন্দগ্রামে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

ঘিওরে এলজিইডির এলসিএস প্রকল্পের উদ্যোগে হতদরিদ্র নারী শ্রমিকদের অংশগ্রহনে টেকসই উন্নয়ন হচ্ছে

পত্নীতলায় বিজিবির অভিযানে ১৯ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনা, আতঙ্কে সীমান্তবাসী

ধলাই নদীর ভাঙনে বিলীনের শঙ্কায় ৭০ বছরের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঝুঁকিতে ১৮৫ শিক্ষার্থীর ভবিষ্যৎ

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

চন্দনাইশ আইডিয়াল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ধামরাইয়ে র‍্যালি ও ফ্রি ডায়াবেটিস পরীক্ষা