ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

ভারতে এবার করোনার ‘ডেল্টা প্লাস’ শনাক্ত


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২১ দুপুর ১:৬

প্রতিনিয়তই রূপ বদল করছে করোনা ভাইরাসের ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্ট। মিউটেশনের মাধ্যমে এটি নতুন আরও একটি মারাত্মক স্ট্রেইন তৈরি করেছে। এর নাম দেয়া হয়েছে ডেল্টা প্লাস বা এওয়াই.১ ভ্যারিয়েন্ট। ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ী করা হয় ডেল্টা ভ্যারিয়েন্টকে। এখন নতুন উদ্বেগ তৈরি করেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট।

এ স্ট্রেইনের ওপর ককটেল ইনজেকশনের প্রভাব ইতিবাচক নয়। অর্থাৎ এই স্ট্রেইন মনোক্লোনাল অ্যান্টিবডি আটকে দিতে পারে। এখনো অবশ্য ভারতে সেভাবে সংক্রমণ ছড়ায়নি এ স্ট্রেইন। তবে বিজ্ঞানীরা বলছেন, ডেল্টা প্লাস পুরনো ভ্যারিয়েন্ট থেকে অনেক বেশি সংক্রামক। ফলে এ নিয়ে সরকারকে যে আগেভাগে ব্যবস্থা নিতে হবে তা স্পষ্ট।

এখন পর্যন্ত যুক্তরাজ্যে ৬৩ জনের শরীরে নতুন এ নতুন স্ট্রেইনটির খোঁজ মিলেছে। ভারতে ছয়জনের শরীরে এ স্ট্রেইন শনাক্ত হয়েছে। কানাডা, নেপাল, জার্মানি, পোল্যান্ড, জাপান, রাশিয়ায়ও করোনা ভাইরাসের নতুন এ ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। যুক্তরাষ্ট্রেও এ স্ট্রেইনে আক্রান্ত হয়েছেন ১৪ জন।

পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের বিশেষজ্ঞ বিনীতা বল জানিয়েছেন, ডেল্টার এ নতুন রূপ কতটা সংক্রামক এবং কত দ্রুত ছড়ায় তা দেখার বিষয়। 

জামান / জামান

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬