ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

খুলনার পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেফতার ৮


শেখ সেকেন্দার আলী, পাইকগাছা  photo শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশিত: ২৩-১-২০২২ দুপুর ১২:৪

খুলনার পাইকগাছায় সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ, গ্রেফতারি পরোয়ানাভুক্ত ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে ৮ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ৷

পৃথক দুটি মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক তাকবির হোসেন ও নিরুপম নন্দী জানান, শুক্রবার রাত ২টায় লতার ইউনিয়ানের শামুকপোতা বাজারে সরকারি সম্পত্তিতে অবৈধভাবে ঘর নির্মাণের সময়ে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশনায় পুঁটিমারীর গোলকবিহারী রায়ের ছেলে দীপক রায় (৪৬) , মৃত তারেক বিহারীর ছেলে শ্রামল রায় (৫৬) , গোয়ালবাতান গ্রামের তরঙ্গ মণ্ডলের ছেলে সুদাম মণ্ডল (২৪), চিনিমালা গ্রামের অশ্বিনী মণ্ডলের ছেলে উত্তম মণ্ডলকে (২৮) আটক করা হয়৷

অপরদিকে, একই রাতে ওসি জিয়াউর রহমানের নির্দেশনায় ২০২০ সালের গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের ইনতাজ গাজীর ছেলে মো. শফিকুল ইসলাম, কপিলমুনি ইউনিয়নের শেখ সোহবানের ছেলে আবু সাঈদ ও মাদকদ্রব্য অভিযানে উপজেলার সোলাদানা ইউনিয়নের খালিয়ারচক গ্রামের শুকদেব সানার ছেলে রাকেশ মণ্ডল (২৫) ,শংকর মণ্ডলের ছেলে প্রসেন মণ্ডলকে (২৪) ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়৷

এ ব্যাপারে নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান, কেউই আইনের ‍ঊর্ধ্বে নয়৷ সরকারী জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ বা দখল করলে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে৷

থানার অফিসার ইনচার্জ মো. জিয়াউর রহমান জানান, সরকারী জায়গা অবৈধ দখল, গ্রেফতারী পরোয়ানা ও মাদকদ্রব্যের অভিযোগে ৮ জনকে গ্রেফতার করে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জামান / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার